-
বিপন্নদিনের সঙ্গীত ।। মাহমুদ হাফিজ
এই বিপন্নদিনের ঈদ উৎসবে ভ্রমণ আমার
বিপরীত জীবনের দিকে, শেকড়ের তৃণ থেকে নাগরিকব্যস্ততামুখে
জীবনের সব তথ্য জমা যে কেন্দ্রিভূত পোতাশ্রয়ে
সেখানে আজ বিপন্ন বিস্ময়, অনন্তলোকের টান !
মনের খাতায় টুকে দিনযাপনের প্রতিটি নিকেশ
ফুলের সৌরভে যিনি ছড়িয়ে দিতেন সুজন পরিজনে-
মনে তাঁর অব্যক্ত বেদনার ভর
আজীবন তথ্যকারবারি জননী স্নেহশীলা শয্যাকাতর
সময়ের বাধন ছিঁড়ে নির্বাক যেতে উদ্যত
অজানার রথে…..অনন্তসময়ের পথে
কোলাহলমুখর উৎসবসন্ধ্যা গেয়ে যায় হৃদয়ভাঙার গান।9 Comments
Friends
ayan
@ayan
Md. Ashraful Islam
@ashrafulku-bd
Agustin Shields
@agustin56p3543
Tanvir Wahid Robin
@rbn009
Yana
@yana20
Sajibul Alam — সজীবুল আলম
@sajibulalambd
Elsa Andronicus
@elsaq07094264
Yohann-Sacapuntasez
@yohann-sacapuntasez
Tania Akther Koli
@iamtaniakoli


তৎসম শব্দ ব্যবহারের জন্য অভিনন্দন। আরো লেখা চাই।