Profile Photo

Nazmul Huda ParvezOffline

  • nibadito
  • Profile picture of Nazmul Huda Parvez

    Nazmul Huda Parvez

    4 years, 1 month ago

    মধ্যরাতের কবিতা-
    “তোমাদেরকে ক্ষমা করবে না”
    -নাজমুল হুদা পারভেজ
    তারিখঃ-১৯ মে২০২২ইং
    সমযঃ- রাত ২টা ৫৬ মিনিট।

    আমি পৃথিবী বলছি, আজ আমি, আমার কথা বলব
    আমার বুকটা . বুকের আঙিনাটা- মহাজাগতিক স্থান.
    এই আঙিনায় তোমারা নানা বর্ণের মানুষ বসবাস কর
    নীলগ্রহ নামে তোমরা অমাকে ডাকো , করো গুন গান।

    আমার প্রাকৃতিক সৌন্দর্য দেখে তোমরা বিমোহিত হও
    আমার নদী-সাগর-পাহাড় আদিম মমতায় তোমাকে ডাকে,
    আমার নয়নাভিরাম দৃশ্য,রূপ,রং,বিচিত্রতা, সবুজ মাঠ
    তুমি ছুটে আসো, মনের অজন্তেই ব্যস্তময় জীবনের ফাঁকে।

    ৪৫৪ কোটি বছর পূর্বে আমাকে সৃষ্টি করা হয়েছিল, এরপর-
    এক বিলিয়ন বছরের মধ্যেই আমি গর্ভবতী হয়েছিলাম,
    আমার বুকে মানুষসহ নানা প্রজাতির প্রাণী বিচরণ করবে ভেবে
    আমার ওজন ক্ষমতা দিয়ে ক্ষতিকর সৌরবিকিরণ ঠেকিয়ে দিলাম।

    আমার বুকে প্রাণের বিকাশ ঘটার পথ প্রশস্ত করে দিয়েছি
    পঞ্চাশ কোটি বছর আমি তোমাদেরকে বাঁচিয়ে রাখতে পারব.
    অমরত্ব নিয়ে আমাকে সৃষ্টি করা হয়নি,আমি তো নিজেকে জানি-
    আমাকে দীর্ঘ জীবন দেয়া হয়েছে বটে, তারপরও আমি মরব।

    আমার উপরিতল ভুত্বকীয় শক্ত পাত দিয়ে তৈরি করা হয়েছে
    আমার বুকের একাত্তর ভাগ জুড়ে লবণাক্ত জলের মহাসাগর
    আমার অবশিষ্ট অংশটা তোমাদের বসবাসের জন্য-
    শুধু তোমাদেরকে বাঁচিয়ে রাখতেই,আমার বুকের উপর নদী-হাওড়।

    আমার গর্ভে তোমাদের জন্ম বলেই তোমাদের রক্তে লবণাক্ততা
    আমার মেরুদ্বয় আর্কটিক সামুদ্রিক বরফের চাদরে ঢাকা,
    মহাবিশ্বের আটটি গ্রহের মধ্যে আমার স্থান পঞ্চম, সূর্য ও চন্দ্র?
    ওরা, আমার বড় ভাই-বোন,কখনো আমাকে থাকতে দেয় না একা।

    অমার আপু চাঁদ মণি, আমাকে ওর কোলে তুলে দোল দেয়
    তখন আমি আনন্দের জোয়ার-ভাটায় মেতে উঠি,
    কিন্ত সূর্য ভাইয়াটা ভীষণ রাগী, বিলিয়ন বিলিয়ন বছর পূর্বে
    সামান্য দোষে আপুর সাথে সংঘর্ষ বাধিয়েছিল, এটাই ভাইয়ার ত্রুটি

    পূর্বেই বলেছি,আমি জন্মাইনি,আমাকে সৃষ্টি করা হয়েছে
    আমার মৃত্যুর সময় না হতেই তোমরা আমাকে বাঁচতে দেবে না
    পারমাণবিক যুদ্ধ বাধিয়ে তোমরাও মরবে আমকেও মারবে-
    জেনে রেখো,আমার মৃত্যু হলে, স্রষ্ট্রা তোমাদেরকে ক্ষমা করবে না।

    6
    13 Comments
    • ……”জেনে রেখো,আমার মৃত্যু হলে, স্রষ্ট্রা তোমাদেরকে ক্ষমা করবে না” অনবদ্য সংমিশ্রণ! শুভকামনা রইলো।

    • ধস্যবাদ প্রিয় পাঠক সুন্দর মন্তব্যের জন্য@Profile picture of D K MAHANTA
      D K MAHANTA

    • কবিতায় এত সুন্দর করে তথ্যর উপস্থাপন সত্যি দারুণ লেগেছে!

    • নিশ্চয় বসন্ত আসবে তোমার দুয়ারে। অভিনন্দন।

    • মধ্যরাতের অশ্বারোহী, অনেক শুভকামনা।

    • আজকের সেরা কবিতা। খুব সুন্দর! খুব ভালো লাগলো।

    • ধন্যবাদ প্রিয় সুহৃদ পাঠক,সুন্দর মন্তব্যের জন্য৥
      D K MAHANTA

    • বন্ধু তোমার মন্তব্য শুনে মনে হলো কবিতাটি লেখা সার্থক হয়েছে। ধন্যবাদ তোমাকে৥
      Prithula Zaman

    • যে বসন্ত একবার জীবন থেকে হারিয়ে যায়, সে বসন্ত জীবনে আর কখনো ফিরে আসে না বন্ধু৥অভিমানী মন

    • রাত জাগা পাখীও বলতে পারো সুহৃদ৥অভিমানী মন

    • সেরা আর হতে পারলাম কই? তোমার কাছে সেরা মনে হয়েছে এতেই আমি খুশি। আমি সেরা হবার জন্য কবিতা লিখিনা বন্ধু। আমি কবিতা লিখি জীবনের জন্য।৥
      Drako Shajib

    • কবিতা যদি জীবনকে ইনফরমেশন না দেয় সে কবিতা পড়ে পাঠকের কি লাভ, বলো বন্ধু?ধন্যবাদ তোমাকে।৥Prithula Zaman

Skip to toolbar