Profile Photo

রফিকুল ইসলাম বাঁধনOffline

  • rafiqulislambadhon
  • ডাক দিও
    – রফিকুল ইসলাম বাঁধন

    সব সম্পর্ক ফাঁকা করে
    থাকবে যখন একা ঘরে
    অমানিষার অন্ধকারে
    হাত বাড়ালে চারি ধারে
    কেউ যখন থাকবে না।

    আমি তোমার পাশেই আছি…
    আমায় তখন ডাক দিও…

    তোমার যত দুঃখ ব্যাথা
    জমে থাকা মনের কথা
    স্যাঁত স্যাঁতে মলিনতা
    কেউ না নিলে আমি নিব
    আমায় একটু ভাগ দিও।

    চলতি পথে হঠাৎ করে
    মন যদি বলে সঙ্গী কৈরে
    আমি তোমার পাশেই আছি
    তোমার হাতটা বাড়িয়ে দিও…

    জীবন যৌবন পুরিয়ে এলে
    দুধের মাছি সরে গেলে
    আমি তোমার পাশেই আছি
    আমার নামটি মনে নিও ।

    তোমার জীবন ফুরিয়ে এলে
    আমার জীবন তুমি নিও
    জীবন যুদ্ধের সন্ধীক্ষনে
    আমায় তুমি ডাক দিও…

    ঳কাব্যগ্রন্থঃ কবিতার সতীন
    _________পতেঙ্গা, চট্টগ্রাম।

    13
    8 Comments
Skip to toolbar