Profile Photo

Rahman anisurOffline

  • anisur1969
  • Profile picture of Rahman anisur

    Rahman anisur

    • 4 years, 5 months ago

    রূপ
    আনিছুর রহমান
    রূপ তো নয় মনের আয়না
    মুগ্ধ হয়ো না কখনো রূপে
    গুণে হও সকলে মুগ্ধ
    ভিতরের চেহারা টাই
    আসল এই ভবে।
    কে ধার্মিক কে শয়তান
    নির্ণয় করা যায় না
    মানুষের চেহারা তো নয়
    ঐ মনের আয় না।
    মানুষের ভিতরের খবর
    কোনো দিন কেউ রাখেনা
    কে আসল কে খাঁটি
    কিছুই বুঝা যায়না।
    মিথ্যা ঢেকে রাখে সত্য টাকে
    মেকআপ দিয়ে মানুষ
    কত দিন আর
    চলতে পারে।
    জানি একদিন ঐ মুখোশ
    সবার খুলে যাবে
    জবাব দিতে হবে সুদে মুলে।
    সুন্দর দামী পোষাক পড়া
    নামী দামী সব মানুষ
    কেউ তাদের কখনো
    দেয় না একটু দোষ।
    দেখে শুনে হায়
    তোমরা কর যাচাই
    কে আসল কে খাঁটি
    কিছুই বলা যায় না
    রূপ দেখে ভুল কর না
    মুখ তো নয়
    তার ঐ মনের আয়না।

    ২১/০৫/২০২২.

    7
    4 Comments
    • লেখাটা সুন্দর সত্য! তবে ২য় পঙতিতে “ মুগ্ধ হই না কখনো রূপে” কথাটা এভাবে না বলে, “মুগ্ধ হয়ো না কখনও রূপে” বললে ভালো হতো। কারণ কবিতা সত্যের ধারক ও বাহক, নজরুলের ভাষায় “কবিতা ও দেবতা সুন্দরের প্রকাশ”। রূপে মুগ্ধ হয় না এমন মানুষ মেলা ভার পৃথিবীতে। তবে এ দুর্বলতা থেকে, এ ভ্রান্তি থেকে বাঁচবার জন্য উপদেশ স্বরূপ “মুগ্ধ হয়ো না কখনও রূপে “ বলা যেতেই পারে।

    • খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন কবি। শুভেচ্ছা নেবেন। @arindam-saifullah

    • রূপ লাগি আঁখি ঝুরে, গুনে মন ভোর/ প্রতি অঙ্গ লাগি কান্দে, প্রতি অঙ্গ মোর। অভিনন্দন।

Skip to toolbar