-
আমার ও দিন আসবে
– রফিকুল ইসলাম বাঁধনএকদিন আমিও মেঘ হবো তোমার আকাশে
অঝোর ধারায় কাঁদবো সেদিন
ফিরিয়ে দেওয়ায় অযোগ্যতার দোষে!একদিন তোমার আকাশ পথে
তোমায় দেখতে দেখতে
উড়ে যাবো পাখির বেশে
(নিরুদ্দেশে-)
না ফেরার দেশে!
শুধু প্রশ্ন আমার-
কি দোষ করেছি এমন তোমাকে ভালোবেসে?তারও কিছু দিন পর-
একদিন তুমি আমাকে ঠিকই বুঝবে-
নিবে আমার খবর!
সেই একদিন পাগল হয়ে আমায় ভীষণ খুঁজবে-আমার কান্নার ছোঁয়া পাবে তুমি আকাশের বুকে
বৃষ্টির প্রতিটি ফোঁটায় ফোঁটায়!
আমার বিষন্ন মন ছুঁয়ে যাবে তোমায়
নিঃশব্দ উড়ে যাওয়ায়-
প্রেমের ব্যর্থতায়!সেইদিন হবে আমারই কেবল দিন
ষোল আনায় শোধরে নেওয়ার ভালোবাসার ঋণ!
সেইদিন তুমি ভীষণ একলা একা নিঃসঙ্গ নিদ্রহীন
চেয়ে দেখবে শূণ্য আকাশে
একলা এক নক্ষত্র ভাসে
বুঝে নিবে একলা থাকা কতোটা সঙ্গীন?
আর –
আমি সেই দূর নক্ষত্রের বেশে শুধু হাসবো অমলিন!!
সেই দিন!
____________________________________
>কাব্যগ্রন্থঃ সব কষ্ট প্রকাশের শব্দ হয় না
পতেঙ্গা, চট্টগ্রাম।8 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 25 May 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
AdabenTatali
@adabentatali
Noyontara
@bablee
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
Pritam Biswas
@pritam-biswas
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মো দানিয়াল আরাফাত (প্রমিস)
@md-daniel-araphat-promice
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
তুবা
@zariyaat
Neel tripura
@neel



দারুণ লিখেছেন