Profile Photo

Asif NazrulOffline

  • Asif-Nazrul
  • Profile picture of Asif Nazrul

    Asif Nazrul

    4 years, 1 month ago

    একটি দেশ বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজেদের দেশের মানুষকে রক্ষার জন্য -রুখে দাঁড়িয়েছে। ঘটনাক্রমে তারা নিজ দেশে দখলদারদের কাছে আত্ম-সমর্পণ করতে বাধ্য হয়েছে-এখন তারা হয়ে গেছে যুদ্ধাপরাধী। তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে – আর যদি শক্রদের কাছে নিজের দেশকে বিলিয়ে দিত তাহলে হয়ে যেত দেশপ্রেমিক -এটাই এখন রাশিয়ার পার্লামেন্টের রায়। যেখানে অনিয়মই এখন নিয়ম।
    অন্য একটি দেশের কথা বলছি -সে দেশের ৫ ভাই দেশের মন্ত্রী সভার বিভিন্ন পদে থেকে দেশকে মানুষকে রঙ্গে রঙ্গে রঙ্গিন করে দেবার স্বপ্ন দেখিয়েছেন। দেশের মানুষকে উন্নয়ন আর সুশাসনের কথা বলে ভ্রাতৃদ্বয় দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে।দেশের মানুষ একটা সময় এসে দেখলো-দোকানে খাবার নেই -পাম্পে তৈল নেই -ব্যাংকে টাকা নেই –
    -এরপরও ভ্রাতৃদ্বয় এবং তাদের অনুগামীরা কখনও স্বীকার করেনি -তাদের সিদ্ধান্তে কিংবা শাসনে কোন ভুল ছিল। কিন্তু দেশের মানুষ স্বপ্ন দেখতে দেখতে যখন তাদের স্বপ্ন দোষ হয়ে গেলে তখন তারা জেগে দেখলো পিঠতো আর বিছানায় নাই সেটা এখন দেয়ালে ঠেকে গেছে -বাধ্য হয়ে তারা নেমে এলো রাস্তায়। আর ভ্রাতৃদ্বয় তখন -চাচা আপন প্রাণ বাঁচতেই ব্যস্ত।
    আবার কোন কোন দেশের অবস্থা এমনও আছে যে -সে দেশের মন্ত্রী এমপিরা ক্ষমতা শেষ হলে কোথায় গিয়ে থাকবেন সেটার আখেরি বন্দোবস্তও করে ব্যাংক ব্যালেঞ্চ এবং বাড়ী গাড়ী করেও রেখেছেন বিদেশে -যার প্রভাব দেশের অর্থনীতির উপর পড়ে জনজীবনে নেমে এসেছে নাভিশ্বাস। কিন্তু এরপরও উনাদের এবং অনুসারীদের কারোরেই টনক নড়ছে না কারণ উনারা ছাড়া দেশের কোন সংস্থাই জানেনা দেশের এ দুরবস্থার জন্য আসলে কারা দায়ী । যদি জানতো তাহলে সে দেশের দুরবস্থা হতনা।

    3
    4 Comments
Skip to toolbar