-
আঘ্রাণে
— আল মাহমুদআজ এই হেমন্তের জলদ বাতাসে
আমার হৃদয় মন মানুষীর গন্ধে ভরে গেছে।
রমণীর প্রেম আর লবণসৌরভে
আমার অহংবোধ ব্যর্থ আত্মতুষ্টির ওপর
বসায় মর্চের দাগ, লাল কালো।
কটু ও কষায়।প্রতিটি বস্তুতে দেখি লেগে আছে চিহ্ন মানবীর
হাওয়ায়, জলের ঢেউয়ে, গুল্মের স্তবকে স্তবকে
বইছে নারী ঘ্রাণ কমনীয় যুগান্তসঞ্চারি।
গণ্ডুষে তুলেছি জল, টলমল–
কার মুখ ভাসে?
কে যেন কিশোরী তুমি আমারি কৈশোরে
নেমেছিলে এ নদীতে। লেগে আছে
তোমারি আতর।হে বায়ু, বরুণ, হে পর্জন্য দেবতা
তোমাদের অবিরল বর্ষণে ঘর্ষণে
যখন পর্বত নড়ে, পৃথিবীর চামড়া খসে যায়
তবু কেন রমণীর নুন, কাম, কুয়াশার
প্রাকৃতিক গন্ধ লেগে থাকে?হে বরুণ, বৃষ্টির দেবতা!
16 Comments-
@shoaib ভাই, কবিতাটি আমি লিখিনি। আপনি পড়ে কমেন্ট করলেই বুঝতে পারতেন। ধন্যবাদ
-
এটা কবি আল মাহমুদ এর লিখা কবিতা@shoaib
-
@kazizahirahmed কবিতাটি পড়েছি, কিন্তু আল মাহমুদ নামটা খেয়াল করিনি। ক্ষমা করে দিবেন নিজ গুণে।
-
প্রিয় @abir, প্রিয় ভাই আমার। আপনার জন্য শুভ কামনা রইল
Friends
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Rejwana Khan
@rejwana-khan
Shohag arnob
@shohagarnobgmail-com
মোঃ তাঈফ-উল-আলম
@taif
Jubayer Al Mahmud
@jubayer
Ramesh Shahani
@ramesh-shahani
আশ্রাফুজ জামান তানবীন
@ashrafujjaman001
Avantika
@avantika
proton 69 (asger ahmmed)
@proton69



কবিতাটি আমার মন ছুঁয়েছে।