Profile Photo

আবির হাসান সায়েমOffline

  • Abir-Hassan-Sayem
  • #ধারাবাহিক
    একমুঠো জোনাকি( পর্ব-১৮)
    ~ আবির হাসান সায়েম

    ফরিদের মুখটা সকাল থেকে শুকনো লাগছিলো, রাতে জেপে জ্বর এলো৷ মেপে দেখলাম ১০২°। বাসার পাশের ফার্মেসী থেকে একজন ডাক্তার এসে দেখে গেছেন। কয়েকটা ঔষধ খেতে দিয়েছেন। ফরিদ শুয়ে আছে, চোখ বন্ধ করে, গো গো শব্দ করছে। আমি ফরিদের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম,
    ” ফরিদ, খুব খারাপ লাগছে?”
    “হু।”
    ” মাথায় পানি ঢেলে দেই? পানি ঢাললে ভালো লাগবে। ”
    ফরিদ আচ্ছা শুচক মাথা নাড়ল। ফরিদের বালিশের নীচে পলিথিন রেখে মাথায় পানি দিচ্ছি।
    “ফরিদ, ভালো লাগছে আগের থেকে? ”
    ” হ ভাইজান। ”
    “আচ্ছা। ”
    কিছুক্ষণ চুপ থাকার পর ফরিদ বলল,
    “ভাইজান। ”
    “হ্যা বলো। ”
    “কয়েকদিন আগে শিলা আপা না নাবিলা আপারে অনেক বকা দিসে, দুইডা থাপ্পরও দিসে। আপনের রুমে গিয়া রাইতে বইসা থাকে হেই লেইগা। ”
    আমি বিষ্ময় ভরা কন্ঠে বললাম,
    ” তাই?”
    “হ। নাবিলা আপা অনেক্ষণ কাদছিলো। এরপর থেইক্কাই আপনের রুমে আর যায় না৷ তয় মাঝে মাঝে দেহি আপনের রুমে উঁকি দিতাসে।”
    “ওহ আচ্ছা৷ তুমি একটু চোখটা বন্ধ করে চুপচাপ শুয়ে থাকো। ”
    ” নাবিলা আপা খুব ভালা গান করে। তয় ভাই বাংলা গান না ইংরেজি গান। একটা গানই সারাদিন গায় । ভাই একডা কবিতা শুনান না। ”
    “কোন কবিতা? ”
    ” খুকুমণি শুনাইসিলো না ওই কবিতাডা”
    “কবিতার নামটা মনে আছে তোমার?”
    “হ। ভালো থেকো। ”
    ” ব্যাটা তোর স্মরণ শক্তি ভালো। কিন্তু কবিতার নাম ভালো থেকো না। কবিতার নাম হলো শুভেচ্ছা। ”
    আমি কবিতা আবৃত্তি করতে শুরু করলাম।
    শুভেচ্ছা –
    হুমায়ুন আজাদ
    ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো।
    ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো।
    ভালো থেকো মেঘ, মিটিমিটি তারা
    ভালো থেকো পাখি, সবুজ পাতারা
    ভালো থেকো চর, ছোটো কুঁড়েঘর, ভালো থেকো।
    ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো।
    ভালো থেকো পাতা, নিশির শিশির
    ভালো থেকো জল, নদীটির তীর
    ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো
    ভালো থেকো কাক, ডাহুকের ডাক, ভালো থেকো।
    ভালো থেকো মাঠ, রাখালের বাঁশি
    ভালো থেকো লাউ, কুমড়োর হাসি
    ভালো থেকো আম, ছায়াঢাকা গ্রাম, ভালো থেকো।
    ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো।
    ভালো থেকো রোদ, মাঘের কোকিল
    ভালো থেকো বক, আড়িয়ল বিল
    ভালো থেকো নাও, মধুমাখা গাঁও, ভালো থেকো।
    ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো।
    ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।
    আমার আবৃত্তি শেষ করতে করতে ফরিদ ঘুমিয়ে পরল। আমি ফরিদের মাথা মুছিয়ে দিয়ে, পানির বালতি রেখে দিয়ে এসে শিলাকে ফোন দিলাম।
    “হ্যালো, শিলা। ”
    “হ্যা আবীর। কেমন আছিস?”
    ” আমি ভালো কিন্তু ফরিদের প্রচুর জ্বর উঠেছে। আমি ডাক্তার দেখিয়েছি। এখন ঘুমুচ্ছে। ওকে কি তোদের বাসায় নিয়ে রাখতে পারবি না? জানি তোর বিয়ে, অনেক মানুষ অনেক ঝামেলা কিন্তু আমার এখানে থাকলে ভালো খেতে পারবে না কেও না কেও থাকবে ওর যত্ন নেয়ার জন্য আর আমার নিজের শরীরটা বেশি একটা ভালো না। ”
    “আমি কালকে সকালে গাড়ি পাঠিয়ে দিবো। আজ খুব ভালো জোছনা উঠেছে জানিস? ”
    “না, জানালা খোলা হয় নি। আর আজকে জোছনা দেখতেও ইচ্ছে করছে না৷ ”
    “আচ্ছা আবীর তোর সাথে পরে কথা বলব, মা ডাকছেন। ”
    আমি কান থেকে ফোন নামিয়ে নিলাম৷ উঠে জানালা খুলে দিলাম। একফালি জোছনা এসে পরল ফরিদেএ ঘুমন্ত মুখের উপর। এই ছেলেটা আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার কতো সেবা যত্ন করেছে। আমাকে সুস্থ করে তুলেছে। এখন সে অসুস্থ আর আমি তাকে অন্য কোথাও পাঠিয়ে দিচ্ছি। আমি চাইলে কি পারতাম না ছেলেটাকে আমার কাছে রেখে দিতে? নিজের একটু কষ্ট হবে বলে…মানুষ আসলেই খুব সার্থপর প্রাণি। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম।

    চলবে..

    5
    3 Comments
Skip to toolbar