Profile Photo

Chisti Raju AhammedOffline

  • Chisti-Raju-Ahammed
  • Profile picture of Chisti Raju Ahammed

    Chisti Raju Ahammed

    • 4 years, 6 months ago

    “এক যুগ আগে”
    -চিশতী রাজু আহমেদ ।
    তারিখঃ ২৫/০৫/২০২২ খ্রিঃ ।

    এতো আলো চোখে তবু দেখি আঁধার
    সুখের মাঝেও বিষাদের অনুভূতি জাগে,
    মাথার উপর থেকে সরে গেছে ছায়া
    আজ হতে এক যুগ আগে।

    দুনিয়া জুড়ে সবাই হয়েছে আপন
    নিজেকে তবু আজ বড্ড একা লাগে,
    আপনার চেয়েও আপন হারিয়েছি আমি
    আজ হতে এক যুগ আগে।

    ফুলের সুরভিতেও ভরে না’কো মন
    ফুটুক না রকমারি যত ফুল বাগে,
    জীবনের সৌরভ’ই শুকিয়ে গেছে
    আজ হতে এক যুগ আগে।

    পৃথিবীর মায়া ত্যাগে আমার বাবার
    আজ হলো বারো বছর পূর্ণ !
    সুখের প্রলেপ যতই বাহিরে মাখি
    ভিতরটা ক্ষত-বিক্ষত, চূর্ণ-বিচূর্ণ !

    3
    2 Comments
    • অনেকদিন পর লিখলেন কবি। মন খারাপের এক যুগ কেটেছে তবু মন খারাপ লেশমাত্র কমেনি বুঝতে পারি তবুও বলব আনন্দ নিয়ে বাচুন। কারন সন্তানের আনন্দে চিরদিন খুশি হয়েছে পিতামাতা। সন্তানের আনন্দই তাদের কাছে সবকিছু।

    • সময় বহমান। ভালো আছোতো? অনেক শুভকামনা।

Friends

Skip to toolbar