Profile Photo

Soma malaker TandraOffline

  • Tandrasoma82
  • Profile picture of Soma malaker Tandra

    Soma malaker Tandra

    • 4 years, 5 months ago

    রুপের নজরুল
    —————-সোমা মালাকার

    আবহমান বাংলা কবিতায় তুমি নজরুল অনন্য ব্যক্তিত্ব।
    রচনা করেছো হাজার কবিতা গান, নাটক আর গদ্য।
    জন্মেছিলে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে,
    মানুষের প্রতি অগাধ ভালোবাসা ছিল তোমার প্রাণে।
    ব্রিটিশ বিরোধী আন্দোলনে হয়ে ওঠো সক্রিয়,
    কবিতার মাধ্যমে প্রতিবাদ চলে, চলে রাজনৈতিক কর্মকান্ড।
    কখনও তুমি হয়েছো প্রেমিক, কখনও বা বীর
    কখনও আবার ধূর্জটি তুমি, কখনও হুতাশীর।
    বিদ্রোহী হয়ে দিয়েছো হুঙ্কার হয়েছো সেচ্ছাচারী।
    জাত পাত মাননি তুমি, ছিলে ব্রহ্মজ্ঞানী।
    আজো আমরা হইনি মানুষ, হয়েছি পিচাশীনি।
    কবে যে হবে, হৃদয় খানি মন্দির কাবা শত
    ফিরে এসো নজরুল আবার কাল বৈশাখীর মতো।
    উপরে ফেলবে যত পাপ, আর ধর্মের বাহাদুরী
    পৃথিবী হাঁটবে, মানুষ হাঁটবে, হাতে নিয়ে যুগবানী।
    দূর হবে ছলচাতুরী, কেঁপে উঠবে যত লোভী শয়তান
    চার দিকে ধ্বণিত হবে, তোমারই জয় গান।

    7
    6 Comments
Skip to toolbar