Profile Photo

মীর অনাবিলOffline

  • miranabil
  • Profile picture of মীর অনাবিল

    মীর অনাবিল

    • 4 years, 5 months ago

    ইচ্ছা

    আলীম সাহেবের স্কুলে থাকতে ইচ্ছা ছিল তিনি ক্রিকেটার হবেন। কিন্তু তার বাবার ছিল এ ব্যাপারে ভীষণ আপত্তি।
    কলেজের গন্ডি পেরিয়ে তিনি ভাবলেন ইংরেজি সাহিত্যে পড়বেন। নাম করা লেখক হবেন। কিন্তু লিখে আর কয়জন পেট চালাতে পারে?
    সকলের পরামর্শে পড়লেন সাংবাদিকতা। তখন ভাবলেন সত্যের দিশারী হবেন তিনি। মানুষের কথা তুলে আনবেন খবরের কাগজে।
    কিন্তু পাবলিক মশলা চায়, সত্য না৷
    গ্রামে একটা বাগানবাড়ির খুব ইচ্ছা ছিল৷ কিন্তু গ্রামের জমি গিলে খেল শহুরে এপার্টমেন্টের চড়া দাম।
    আলীম সাহেবের ইচ্ছা তাঁর কবর হবে গ্রামে বাবার কবরের পাশে। আলীম সাহেব বড্ড বোকা।
    জীবদ্দশায় যে কোন ইচ্ছা পূরণ করতে পারেনি, সে কী আর মৃত্যুর পরে পারবে??

    14
    13 Comments
Skip to toolbar