-
একটা সিংহ ও গরুর গল্প
**********************
আনিছুর রহমান…একটা গরু বনের পাশে চুপচাপ দাঁড়িয়ে.. দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল।..গরুটা ছিল এক গরীব কৃষকের। এমুন সময় গভীর জঙ্গলের পাশ দিয়ে একটা সিংহ হেঁটে যাচ্ছিল। হঠাৎ চোখে পড়লো কৃষকের গৃহপালিত গরুটাকে। সিংহ তো মহা খুশি৷.. । কারন একটাই,,, আজ ভালো করে পেট ভরে খেতে পারবে…। তাই সিংহ টা অতি সংগোপনে ধীরে ধীরে গরুটার দিকে অগ্রসর হতে লাগলো।… এদিকে গরুটা হঠাৎ সিংহ টার পায়ের শব্দ শুনতে পেল…। কারন সিংহটা যখন গরুটার দিকে অগ্রসর হচ্ছিল…. তখন গরুটা গাছের শুকনো পাতার মর্মর শব্দ শুনতে পেয়ে… কোনো দিকে না তাকিয়ে শুধু দৌড়াচ্ছিল। দৌড়াতে.. দৌড়াতে গরুটা একটা খালের দিকে যেতে লাগলো।… অন্যদিকে সিংহটা তার পিছনে.. পিছনে ছুটতে শুরু করলো। ভয়ে গরুটা উপায়ন্তর না দেখে আরো জোরে.. জোরে.. দৌড়াতে.. দৌড়াতে একটা কর্দমা যুক্ত খালের ভিতর ঝাপ দিল। খালের ভিতর এত কাদা ছিল যে গরুটা মাথা ঘাড় বাদে কাদার মধ্যে তার সব কিছু ডুবে
গেল।সিংহটা তাজা গরুর মাংসের লোভে.. কোনো দিকে না তাকিয়ে ঐ কাদার মধ্যে.. সেও ঝাপ দিল।.. কারন সিংটার পেটে খুব ক্ষিদে ছিল।…. ঝাপ দেবার পর সিংহটাও নরম কাদার মধ্যে আটকে গেল…। যতই নড়াচড়া করতে লাগলো ততই সিংহটা নরম কাদায় আটকে মাথা বাদে সব ডুবে গেলো।
সিংহটা.. গরুটাকে উদ্দেশ্য বলল.. গরু ভাই তুমি এত বোকা! আমি না হয় তোমাকে ধরে
তোমার কাচা মাংস একটু খেতাম। তাই বলে তুমি এই কাদার মধ্যে ঝাপ দিলে! তোমার জীবনের কি মুল্য একটুও নাই।গরুটা বলল.. তুমি তোমার চিন্তা কর ভাই।
আমার একজন মালিক আছে।… সে আমাকে দিন শেষে উদ্ধার করে নিয়ে যাবে।
…এই কথা শুনে সিংহটা খুব রেগে গেল,.. বলল মালিক, টালিক আবার কি? .. আমি সিংহ, বনের সব পশুর রাজা।… বনের সব জীব ও পশু আমাকে ভয় পায়। …. আমার গায়ে প্রচুর শক্তি… আমি বনেরও রাজা। আমি মালিক চিনি না, জানিনা,… আমি শুধু আমাকে জানি…।আস্তে আস্তে সন্ধ্যে ঘনিয়ে এল।… গরীব কৃষক তাঁর গরুকে দেখতে না পেয়ে খোঁজা খুঁজি শুরু করলো।… হঠাৎ দেখতে পেল,….. কাদার মধ্যে তার প্রিয় গরুটি আটকে আছে।
কৃষক তখন কি করবে উপায়ন্তর না দেখে… বাড়ি থেকে মোটা রশি এনে বেঁধে টানা টানি শুরু করলো। এদিকে সিংহটা কৃষকের হাতে রশি, লাঠি দেখতে পেয়ে ভয়ে… মুখ গুজে চুপচাপ রইলো।…. কারন কখন যেন কোন ফাঁকে কৃষক তাকে দেখে ফেলে!.. আর তাকে দেখে ফেললে…পাড়ার সবাই মিলে তাকে মেরে ফেলবে। তাই চুপ থাকা নিরাপদ মনে করল… সিংহটা।
এক সময় কৃষক অনেক অনেক টানাটানি করে লাঠি সাহায্যে গরুকে উদ্ধার করে বাড়িতে ফিরে গেল।…. সন্ধ্যার আলোতে সে আর সিংহ কে দেখতে পেল না।
গরুকে উদ্ধার করার সময়… সিংহ টা চুপচাপ শুধু চেয়ে চেয়ে দেখলো… দেখা ছাড়া…. তার আর কিছুই করার ছিল না।এদিকে সিংহটাকে কেউ উদ্ধার করতে এল না। কারন সিংহ কে সবাই ভয় পায়।
এ ভাবে সিংটা একদিন.. দুদিন… তিনদিন না খেয়ে অবশেষে অনেক কষ্টে মারা গেল…।এই গল্প থেকে শিক্ষা নিয়ে….. সবাই একবার ভাবুন, চিন্তা করুন কারো মালিক থাকলে সে একদিন তাকে উদ্ধার করবেনই। হয়তো একটু সময় লাগতে পারে….।
তাই সবার মনে রাখা উচিৎ,….. আমাদের মালিক থাকলে,…. মওলা থাকলে,…..তিনি আমাদের একদিন সহায় হবেন.. ই। আল্লাহ সর্বশক্তিমান।…আর হযরত মোহাম্মদ (স) আমাদের পাড়ের কান্ডারী….।
৩০/০৫/২০২২.
2 Comments
Friends
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
Raju Barua
@raju-barua
রিফাত মাহমুদ
@rifat-mahmud
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
Kazi Adam
@kaziadam
এম.আর মুহাম্মাদ ইস্রাফীল
@misrafil420
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel



মানবিক গল্প। অভিনন্দন।