-
নারী এবং ট্রেডমার্কা সুশীলের মায়াকান্না
-বশির আহমদপুরুষ শাসিত সমাজে মেয়েরা ভোগ-বিলাসের পণ্য
বিবিধ কৌশলে প্রকাশ করেছে অশ্লীলতার-ই জন্য।
বিজ্ঞাপনের ঐ বিলবোর্ডের মাঝে কামুকতার-ই ছবি
পুরুষে রেখেছে প্রীতির ছলনায় বলেছি আমি, কবি।
ধর্ষণ বেড়েছে খোলস খোলাতে কাপড় যবে মশারী
পুরুষরা চাইনি যে আবৃত থাকুক পৃথিবীর সব নারী।
বিকৃত বোধের উলঙ্গ রুচির, সমাজে জন্মেছে পরী
ফ্যাশনের নামে মডেল বানিয়ে ছাড়ছে ধর্ষণের তরী।উৎসৃষ্ট খাবারে আসক্ত পুরুষ, মুক্ত আঙ্গিনায় রাখে
বদহজমে সব ব্যবসায়ী পণ্য নগ্ন রাখবে আজ কাকে?
এসবের জন্য সবখানে আজ যদি নারী ধর্ষিতা হয়
নারীদের দোষ, নারীরা-ই মরে; কেনো পুরুষের নয়?
বিয়ের পীরিতে এতই দেখে গো, নারীর খোঁপার চুল
কখনো খুঁজেনি সমাজে কোথাও , পুরুষের কোনো ভুল!
বিধবা মহিলা বিয়ে করে নাকো বিপত্নীক কোনো স্বামী
সমাজ দেখে যে, আড় চোখে তারে ভাবে সে খুব কমদামী।ধর্ষক সেতো দিব্যি ঘুরায় আসামীর কাঠগড়ায় নারী
ভরা যৌবনের ভাটা আসে গো জুটেনি বেনারশ্মী শাড়ি।
বাহ্যিক অবয়ব আঁধারে রাখতে পারে সুন্দর একটা দেহ
আপন দৃষ্টি নত করেনিকো বেগানা নারী থেকে কেহ।
আনত নয়নে থাকো যদি তুমি ম্লান হবে সেই সাজ
উদ্ভট রূপের ঝলক দেখাতে হারাবে সাহস, লাজ।♥মিরপুর-৬, ঢাকা।
5 Comments
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
Md. Nasim Hossain
@nasim3080
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Soma
@soma-chowdhury7yahoo-com
Shafi Hoque
@shafi-hoque
Jannatul Ferdausi
@ferdausi
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Fahim Hasan
@fahim-hasan



একজন তুলটিয়ানের লেখাই দিয়েই আপনার সাথে সহমত জানাই……
“কেউ গরু খায়না কেউ শূকর খায়না
অথচ নারীদেহ সে যে ধর্মেরই হোক
সব শুয়োরের বাচ্চা ছিড়ে ছিড়ে খায়
এতে কারো ধর্মের ক্ষতি হয়না
এতে কারো ধর্মের জাত যায়না।
সব হুজুর-সাধুর বাচ্চা এখানে নির্বিকার
ধর্মের মসলা শুধু সাম্প্রদায়িক দাঙ্গার জন্য তুলে রাখা”