Profile Photo

Nazmul Huda ParvezOffline

  • nibadito
  • Profile picture of Nazmul Huda Parvez

    Nazmul Huda Parvez

    4 years ago

    কবিতা-
    অবিনাশী আত্মা
    -নাজমুল হুদা পারভেজ
    লেখার তারিখঃ- ০৩-০৬-২০২২ইং
    সময়ঃ- রাত ২টা ৪৫ মিনিট
    প্রকৃতির মাঝেই আমার অস্তিত্ব- হই আবর্তিত
    রূপান্তরিত আত্মা হয়ে, বারবার ফিরে আসি
    পূর্ব-দখিনা কিংবা উত্তর- পশ্চিমা হাওয়ায়
    প্রকৃতির উঠোনকে তাই, আমি বড্ড ভালোবাসি।

    পূর্ব দীগন্তের রবি আমি, উদিত উদ্ভাসিত
    জীবনের চাকায় ঘুরতে ঘুরতে হারাই পশ্চিমে,
    আমি ভোরের আলোতে রোদ ঝলসানো সকাল
    ভালোলাগার কেন্দ্রে বসবাস করি, সকলের অন্তরালে।

    আমি শিউলি ঝরা- দূর্বাঘাসে শিশিরের ফোঁটা
    আমি নদী তীরের কাশফুলের এলোকেশের দোলায়
    পূর্ণিমার রাতে শাপলা-শালুকের ফুটন্ত বিলে-
    আমাকে খুঁজো, নীল আকাশের মেঘের ভেলায়।

    আমি উত্তপ্ত ধরণিতে ফাটল ধরা জল শূন্যতায়
    জল হয়ে আসি- মেঘে ঢাকা আকাশটায়
    হেমন্তের সোনালি ডানায় ভর করে আসি
    কুয়াশার চাদরে ভেসে আসি হিমেল হাওয়ায়।

    আমি অমাতেই ফিরে আসি নতুন করে
    ফুলে ফুলে সাজাই নিজেকে পাখির কলতানে
    আমি প্রকৃতির সন্তান বলেই ফিরি বারবার
    শীতের পাতা ঝরা বৃক্ষে যৌবনের গানে।

    আমাকে আগলাতে পারবে না হে নারী
    আমার প্রতিক্ষায় লাভ নেই, ফিরব সেখানে
    অবিনাশী আমি, মৃত্যুর পরে চলে যাব-
    পরমাত্মার কাছে, আত্মার বিনাশ নাই যেখানে।
    ====

    9
    5 Comments
Skip to toolbar