-
মানুষী
♣
বিষণ্ণ বিকেলে এক মানুষীর আঁচলে
পৌরাণিক ঈশ্বর ঢলে পড়ে।
অনন্ত যৌবনা শরীরে দোলে কাশফুল,
কি ভীষণতা তার মাতাল চলায়।
চপল চোখের ভেতর মায়াময় প্রেম,
জ্যামিতিক রেখার মতো একেবেকে যায়।
পড়ন্ত বিকেলে সেই মানুষী
ছবির মতোন আকাশে মেঘ উড়িয়ে যায়।
ক্লান্তির শহরে এক বিরামচিহ্ন যেন,
শবেদের মিছিলে জীবনের স্বাদ।
তাকে দেখি, দূর হতে, বহুদূর পথে
সহস্র বুকে তার কামোদ আঘাত।
মনের ভেতর থেকে যায় ছবিটা,
বিকেলের ফেরাপথে তার দেখা পাই।
গোধূলি রং ফিকে হয় কাক ডানায়,
একাকী সন্ধ্যা নামে মানুষী সুখে।
বলা হয়না, দেখা হবে ফের;
ফিরে যাওয়া নিয়ে তাকে নীরব বুকে।8 Comments
Friends
Iqbal-Ahmad
@iqbal-ahmad
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Balai-Karmokar
@balai-karmokar
কাব্য রঙ
@mahbuba-hasin
Unaysah-Jannat
@unaysah-jannat
Al-Haj-Abdur-Rouf
@al-haj-abdur-rouf
Ilmu-Jahan
@ilmu-jahan
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
সাদিক আহমদ সিয়াম
@sdik-5



কল্পনার রঙে প্রাণ পেয়েছে মানুষী। দারুণ লিখেছেন কবি!