-
“বেকারত্ব ও সমাজের দৃষ্টিভঙ্গি”
– পি কে সরকার
বেকারত্ব; জীবনের এক কঠিন বাস্তবতা। অশিক্ষিত, অর্ধশিক্ষিতরা বেকার থাকে না। বেকার হয় বিশেষ করে শিক্ষিত সম্প্রদায়। কারণ তিনারা সব কাজকে কাজ মনে করে না। চাকরি করার অভিপ্রায়ে যারা শিক্ষা অর্জন করে তাদের আর যাই বলেন না কেনো শিক্ষিত বলা চলে না।
শিক্ষার উদ্দেশ্য হলো জ্ঞান অর্জন। সেই জ্ঞানকে যে সাবলীল ভাবে বাস্তব জীবনে প্রয়োজন অনুযায়ী কাজে লাগাতে পারে সেই প্রকৃত শিক্ষিত। চাকরির পিছু ছাড়ও আর নিজের ভিতরের আমিকে চিনতে শিখো। প্রতিটি মানুষ কোনো না কোনো গুণে গুণান্বিত। সেই গুণকে খোঁজ, আর কাজে লাগাও।
বর্তমান প্রেক্ষাপটে উদ্যোক্তা হওয়ার অনেক সুযোগ আছে যা আপনাকে সেই অবস্খানে পৌঁছে দিবে যে আপনি কিছু বেকারের বেকারত্ব দূর করতে সহায়ক হবেন।
আপনি পারবেন, পারবেন এবং পারবেন। সমস্যাকে সম্ভাবনা হিসেবে দেখুন। চেষ্টা করুন, যে চেষ্টা করে সে হারে না। শিক্ষক শিক্ষা দিয়ে পরীক্ষা নেন। আর সময় পরীক্ষা নিয়ে শেখায়।
জীবনকে উপভোগ করুন। উঠে দাঁড়ান, দেখবেন পৃথিবীটা সুন্দর লাগবে। বারবার পথ বদলানো বোকামি, পথ কিভাবে সুগম করা যায় তাই নিয়ে ভাবুন, ভাবতে থাকেন উপায় পেয়ে যাবেন। চাকরিকে না বলুন, উদ্যোক্তা হতে পা বাড়িয়ে দিন। দেখবেন পৃথিবী আপনাকে স্বাগত জানাচ্ছে। বেকারত্ব অভিশাপ নয় বরং নিজেকে প্রমাণ করার সম্ভাবনা।
কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো; সামাজিক দৃষ্টিভঙ্গি। ডিগ্রী অর্জন করছো আর চাকরি করবে না তা কি হয়! অমুকের সন্তান কত বড় চাকর(দুঃখিত চাকুরে)। আর আমার গাঁধাটা কিচ্ছু পারে না। শুধু খায় আর দিনে ঘুমায়, রাতে কি সব করে!
বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে এক ছোট ভাইকে দেখিছি; সে চাকরি করতে চায়নে কিন্তু পরিবারের সবাই তাকে জোরাজোরি করছে। তার ইচ্ছে সে উদ্যোক্তা হবে। পরিবারের ইচ্ছে তাকে চাকরিই করতে হবে। যথারীতি বড়দের কথা মত একটি চাকরিতে প্রবেশ করলো ঠিকই কিন্তু মন তার উদ্যোক্তা হতে চায়। সে নতুন কিছু করে দেখাতে চায়। আমাদের সমাজের যত বড় মাপের শিক্ষিত ব্যক্তি হোক না কেনো চাকরিকেই প্রাধান্য দেয়। শিক্ষা তো জ্ঞানার্জনের জন্য কিন্তু সমাজ বলে চাকর হও। উদ্যোক্তা হওয়ার টাকা পরিবার দিবে না কিন্তু চাকর বানানোর জন্য টাকা দিবে। কি সে চেতনা! শিক্ষা ব্যবস্থায় বাধ্যতামূলক প্রতিদিন একটি পাঠ রাখা দরকার; যে পাঠের শিখন ফল দৃষ্টির দৃষ্টিদান। সমাজের দৃষ্টিভ্রম বন্ধ করতে হবে সবার আগে। ঠাঁই দাঁড়িয়ে থেকে লাভ নেই। তোমায় কেউ স্বাগত জানাবে না কিন্তু তুমি সফল হও অভিনন্দনের বৃষ্টিতে ঠাণ্ডা ধরে যাবে। পথিক এ পথ তোমার। তাই তুমি দৌড়াবে না হাঁটবে বা ঠাঁই দাঁড়িয়ে থাকবে সিদ্ধান্ত তোমার। আর শিক্ষা এই সিদ্ধান্ত নিতে কাজে লাগে। আজকের সিদ্ধান্ত ভবিষ্যতে তোমার ভাগ্য ঠিক করে দিবে। আজ যেখানে দাঁড়িয়ে তা তোমার অতীতের কর্মফল। আগামী দিন যেখানে দাঁড়াবে তা তোমার আজকের সিদ্ধান্ত এবং কর্মের ফল।
তুমি বেকার আছো ঠাট্টা করবে সবে কিন্তু কাজ দিবে না। সফল হও, তবে নিজেই দেখবে, কি করে লোকে!3 Comments
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
Nayem Hasanat
@nayem75
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
অমিত
@amitroy
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542



আমি আপনার ভাবনার সাথে একমত। চাকরিই শিক্ষা-জীবনের একমাত্র লক্ষ্য না।