Profile Photo

Nazmul Huda ParvezOffline

  • nibadito
  • Profile picture of Nazmul Huda Parvez

    Nazmul Huda Parvez

    4 years, 3 months ago

    কবিতা-
    “ কি নামে ডাকবো তোমায়”?
    কলমে- নাজমুল হুদা পারভেজ
    সময়-রাত ১২টা ৩৯ মিনিট।
    তারিখঃ- ০৬/০৬/২০২২ইং

    অনামিকা, তুমি বলো না আমায়
    জুঁই,বেলি, নাকি মাধবী লতায়?
    আমি বিমোহিত, কাজল কালো চোখের মুগ্ধতায়
    কি নামে বলো, আমি ডাকবো তোমায়?

    আঁধারের বুকে ওই জ্বলে জোনাকি
    তোমার রূপের ছটা করে ঝিকিমিকি।
    তুমি কেন ফোটো নাকো- তাঁরা হয়ে?
    আমার হৃদয় আকাশে, প্রেমের শাখায় -পাতায় ।

    ঝরা ফুলের নেই কোন সমাদর
    পদতলে দলিত হওয়াই তার আদর।
    কখনো ঝরে গেলেও, করব না অনাদর
    আমৃত্যু ভালোবাসার চাদরে রাখব জড়িয়ে তোমায়।

    ফুল হয়ে ফোটো হৃদয় কাননে
    ভালোবাসা ছড়িয়ে দেবো তোমার ভুবনে।
    তুমি ঝরে গেলে- আমি মরে যাব
    কেমনে লিখব কবিতা বলো, জীবন খাতায়।

    অনামিকা, এই কবিতাটি খোলা চিঠি
    তোমার চরণে ভালোবাসার অর্ঘ্য নিবেদন।
    সত্যি তুমি কি আমাকে ফিরিয়ে দেবে?
    কি নামে ডাকলে বুকে জড়াবে আমায়?

    আমার বিজয় কেতন তোমাতে সর্মপিত
    দেবী, আঁখি খোল, তাকও আমাতে।
    হৃদয়ের সুবাসিত অনেক ফুল এনেছি আজ
    কোনটা নেবে, সে নামেই ডাকবো তোমায়।
    =======

    6
    5 Comments
Skip to toolbar