Profile Photo

আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনOffline

  • Akteruzzaman
  • “ভাল বিষয় পাশ কেটে যায়”
    আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীন

    কখন যে কার কি ভাল লাগে
    সেটা বুঝা মুশকিল
    ভাল হয়ত মুল্য পায়না
    পায় পিঠে সে কিল ।

    পছা গন্ধ করছে গ্রহণ
    ভাবছে হয় সুগন্ধি
    নাচের পায়ে শিকল দিয়ে
    করছে হয়ত বন্ধী ।

    নুপুরকে কেউ ভাবছে হয়ত
    পায়ে দেয়া শিকল
    চলার মত জীবনটাকে
    কেউ ভাবে বিকল ।

    ভাল বিষয় পাশ কেটে যায়
    মন্দে মাতামাতি
    পিঁপড়ে কভু উপস্থিত হয়
    হয়ে মস্ত হাতি ।

    কি লিখব কখন লিখব
    করতে পাঠক তুষ্ট
    অবমুল্যায়ন হলে কিছু
    লেখক পায় তাঁর কষ্ট ।

    8
    5 Comments
Skip to toolbar