Profile Photo

Soma malaker TandraOffline

  • Tandrasoma82
  • Profile picture of Soma malaker Tandra

    Soma malaker Tandra

    4 years ago

    স্বরবর্ণের গ্রাম
    ——————–তন্দ্রা সোমা

    গ্রামের নাম “ঋ”পুর।
    সবুজ শ্যামলে ঘেরা একটি সুন্দর গ্রাম। প্রতিদিন সকালে পাখির কলতানে গ্রামের বর্ণগুলোর ঘুম ভাঙ্গে। আঁকা বাঁকা মেঠো পথের পাশে একটি “আ”র গাছ। সেই গাছে বাস করত এক শাকচুন্নি। বর্ণগুলোকে ভয় দেখানোই ছিল শাকচুন্নির একমাত্র কাজ। অদৃশ্য হয়ে গাছে বসে হি হি করে হাসতো আর বলতো, জ্ঞান অর্জন কর, আর নৈতিক শিক্ষা নাও। বাবা-মা ও গুরুজনদের ভক্তি কর। “ঋ” পুর গ্রামে দুই ভাই এর একটি পরিবার ছিল। একজনের নাম “ই” অন্যজনের নাম “ঈ” তাদের মা “অ” কে নিয়ে তাদের সংসার। তারা তাদের মাকে খুব সম্মান করত। “ই” আর “ঈ” আদর করে মাকে ডাকতো “অ” রাণীমা বলে। “ই” আর “ঈ” ঠিক করলো তার মা “অ” রানীকে নিয়ে বন্ধুর বাড়িতে যাবে। পরের দিন “ই” আর “ঈ” তার “অ”রাণীমা কে নিয়ে বন্ধুর বাড়িতে রওনা হলো। বন্ধুর নাম “উ” আর “ঊ”। “ই” আর “ঈ” তার মাকে নিয়ে বন্ধুর বাড়িতে ঢোকার সাথে সাথে বের হয়ে আসলো ঘর থেকে “উ” আর “ঊ” এবং অভ্যর্থনা জানিয়ে ঘরের ভেতর নিয়ে গেল। “উ” আর “ঊ” এর দুটি ছোট বোন ছিল। একজনের নাম “এ” আরেক জনের নাম “ঐ”,। “এ” বড় “ঐ” ছোট। “উ” আর “ঊ” এর বাড়িতে বড় একটি পুকুর ছিল। পুকুর ভরা মাছ। তার মধ্যে দুইটি মাছ ছিল খুব শিকারি। “উ” আর “ঊ”এর সাথে মাছগুলোর খুব ভাব ছিল। “উ” আর “ঊ” পুকুর পাড়ে আসার সাথেই তারা ঝাপাঝাপি শুরু করত। শখ করে তাদের নাম রাখা হয়েছে “ও” আর “ঔ”।  “উ” আর “ঊ” তাদের বন্ধু “ই” আর “ঈ” এবং তাদের মা “অ” রাণীকে নিয়ে পুকুরে মাছ দেখতে গেল। সাথে গেলো ছোট বোন “এ”আর “ঐ”। তাদের সবাইকে দেখে “ও” আর “ঔ” খুশিতে লাফালাফি করা শুরু করলো।

    12
    8 Comments
Skip to toolbar