Profile Photo

Asif NazrulOffline

  • Asif-Nazrul
  • Profile picture of Asif Nazrul

    Asif Nazrul

    4 years ago

    বিশ্বাস করুন আর নাই করুন -বাংলাদেশে কাগজে কলমে একটি গৃহপালিত বিরোধী দল আছে। সরকারের কোন কাজের বিরোধীতা করা তাদের স্বভাবের মধ্যে না পড়লেও সরকারী সুযোগ সুবিধা গুলো দাড়ি কমা সহকারে আদায় করতে তারা একটুও কার্পন্য করেননা।
    কারণ বিরোধীতা করলে তারা সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে এটা তারা ভালো করেই জানে । তাই জনগনের পাছায় বাঁশ যাক আর তালগাছ যাক এটা নিয়ে তাদের কোন মাথা ব্যথা নেই।
    যারা সরকারী বাড়ীতে থাকেন -ড্রাইভার ,দারোয়ান,গাড়ীর তৈল,টেলিফোন বিল,ভ্রমন বিল,আপ্যায়ন বিল পান -তাদের বাজার করতে নুন্যতম চিন্তা করতে হয়না। তৈলের লিটার ৫০০ হলেও তারা বলবেন জয়বাংলা।
    নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের মধ্যে জনজীবনে যখন নাভিশ্বাস গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর আন্দোলন ,তখন দ্বিতীয় বারের মত বাড়লো গ্যাসের দাম ,তৈলের দাম।
    আপনি যদি সরকারী দলের হয়ে থাকেন তাহলে আপনাকে বলতেই হবে -দারুন বাজেট হয়েছে। বিরোধী দলে থাকলে গনবিরোধী বাজেট। কিন্তু খেটে খাওয়া মানুষ ,একজন শ্রমজীবি মানুষ ,একজন বিকলাঙ্গ মানুষ,একজন ঋনগ্রস্ত, অসুখী অভাবী মানুষের কথা চিন্তা করে কে ?

    7
    7 Comments
Skip to toolbar