-
ছোট বেলার স্মৃতি
আনিছুর রহমান
আহা কিযে আনন্দ ছিল
ছোট বেলার সেই স্মৃতি
আমাদের রঙিন জিবন
নানা ঢঙে ছন্দে বর্ণে
কেটে যেত সবার বেলা
হাসিতে খুশিতে দুঃখে
কত মধুর স্মৃতি ময়
আনন্দে জিবন কেটে যেত
সারাদিন হত কত গীতিময়।
বাড়ি হতে স্কুলে যাবার পথে
পুকুর পাড়ে পুঁথি সামলে রেখে
উঠেছি কত পাখির বাসায়
ফিরেছি সারা গায়ে ধুলা মেখে।
এক দুষ্টু ছেলের পাল্লায় পরে
গাছের গোড়ায় পুঁথি রেখে
ঘুরতে গিয়েছি নগরবাড়ি ঘাটে
ফিরেছি বিকেলে ক্লান্ত চোখে।
কোনো দিন হঠাৎ স্কুল ছুটি হলে
রাস্তার পাশে মার্বেল খেলতাম
কতই না মজা ছিল সে খেলায়
খেলা শেষে বন্ধুরা ঘরে ফিরতাম।
শুক্রবার স্কুল বন্ধ থাকলে সবে
বন্ধুরা মিলে এক সাথে ডোবায়
পানিতে নেমে ধরতাম কত মাছ
সেই স্মৃতি এখন সবাইকে কাঁদায়।
জামা কাপড়ে কখনো কাদা লাগলে
বাড়ি এলে মা সবাইকে বকা দিত
সাদা কাপড়ে ময়লা লাগলে তাই
মাঝে মাঝে জামা কাপড় কাচাইত।
বন্ধুরা সব মিলে যেতাম বিলে
নাড়ার আগুনে পুড়িয়ে শালুক
সীম,ছোলা,মজা করে খেতাম
কিযে মজা ছিল আহা সেই সুখ।
ছেলে মেয়ে নাহিবার সময়
ছোট মাছ ধরত সবে মিলে
গামছা পাতিয়া খুলে কাপড়
আসতাম মাছ ধরা শেষ হলে।
স্কুল মাঠে খেলা হত রোজ
কাজ শেষে জড়ো হত সবে
খেলা শেষে আড্ডা হত দারুন
গাল গপ্প আর কত আলাপে।
সন্ধ্যার পর যেন টেবিলে দেখি
নিত্য বলতেন মা ধমকের সুরে
খবরের পর সবাই দেখবি নাটক
খাওয়া দাওয়া পড়া শেষ করে।
পহেলা বৈশাখে বন্ধুরা যেতাম
দুরে নানা বাড়ির রথের মেলায়
নানা রকম মিষ্টি মোয়া খেতাম
বন্ধুরা একসাথে বসে বটতলায়।
স্কুল শেষে সবাই বাড়ি এলে
খেতাম পান্তা ভাত ডাল দিয়ে
সকালে মাছ ঝোল খাওয়া শেষ
কেউ বা তরকারি খেত পালিয়ে।
বৈশাখ জ্যৈষ্ঠে আম কুড়াতাম
ঝর, বৃষ্টি,বাতাস মাথায় করে
বজ্র পাতের ভয় ছিল না কারো
সকল গাছের আম আনতাম ধরে।
এখনো বৃষ্টি নামলে সেই স্মৃতি
আম কুড়ানোর কথা মনে পড়ে
লিয়াকত,ছাত্তার,রফিক, ফজলু
কত কিছু করত নিশি দ্বি প্রহরে।
১০/০৬/২০২২.3 Comments
Friends
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
Raju Barua
@raju-barua
রিফাত মাহমুদ
@rifat-mahmud
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
Kazi Adam
@kaziadam
এম.আর মুহাম্মাদ ইস্রাফীল
@misrafil420
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel



কেউ ভোলে না, কেউ ভোলে।