Profile Photo

আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনOffline

  • Akteruzzaman
  • “সবে খুঁজে সুখ”
    আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীন

    কোথাও কেউ নেই
    আছি একা একা
    ভাবছি এই বুঝি
    সুখ দেবে দেখা ।

    এমনই কতদিন
    একা একা থেকে
    ফিরেছি বিষণ্ণে
    সুখ নাহি দেখে ।

    একা একা বসে বসে
    তম্ময়ে ভাবি
    যদি কভু পাওয়া হতো
    সুখ ঘরের চাবি ?

    সুখটার আজ অবধি
    হলোনা যে দেখা
    তাঁর আশায় আমারও যে
    সময় যায় একা ।

    দিনে রাতে ভাবনাতে
    সবে খুঁজে সুখ
    হা হুতাশ অস্থির
    সকলের বুক ।

    7
    5 Comments
Skip to toolbar