Profile Photo

Rehana AkterOffline

  • RehanaAkter
  • Profile picture of Rehana Akter

    Rehana Akter

    3 years, 11 months ago

    বাবা
    রেহানা আকতার
    বাবা তুমি কারো কাছে অর্থের যোগানদার
    আবার কারো কাছে শুধু ভালোবাসার আবদার।
    অর্থের যোগান দিতে পারলে বাবা তুমি কত্ত ভালো
    দিতে না পারলে বলে দেখালে কেন দুনিয়ার আলো।
    ভালোবাসার সঠিক মূল্য ক’জন বাবা-ই পায়
    দুঃখ পেয়ে বাবা কাঁদে আড়ালে বেদনায় ।
    বলতে পারো কজন সন্তান বাবার চোখে চাও
    কেন তোমরা শুধুই তার পকেট পানে ধাও ।
    তোমাদের কষ্ট লাঘবের জন্য ছুটে বেড়ায় ধেঁয়ে
    উপায়হীন হয়ে থাকে আল্লাহর পানে চেয়ে ।
    বাবার মলিন মুখটার দিকে কেন নাহি চাও
    ঘাম ঝরানো বাবার পিঠে ক’জন হাত বুলাও ।
    ভালোবাসার সঠিক ব্যাখ্যা যদি তুমি বোঝো
    বাবার কর্কশ কথার ব্যাখ্যা না খুঁজে মনের ব্যাখ্যা খোঁজো।

    12
    9 Comments

Friends

Profile Photo
Md Ahsan Habib
@md-ahsan-habib
Profile Photo
Mahbub Al Hasan
@mahbubkfdj
Profile Photo
md.iqbal hussain
@loneliness-boy1
Profile Photo
Arif-Arian
@arif-arian
Profile Photo
তুলি
@tultuli
Profile Photo
Afifa Sultana
@afifa-sultana
Profile Photo
কাব্য রঙ
@mahbuba-hasin
Skip to toolbar