Profile Photo

আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনOffline

  • Akteruzzaman
  • “বন্যার দুর্বিপাকে “
    আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীন

    সিলেট আর সুনামগঞ্জ
    বন্যার দুর্বিপাকে
    মানবেতর জীবন তাদের
    কে যে কাকে ডাকে ।

    চারিদিকে থৈ থৈ জল
    খাওয়ার পানি কোথায়
    চিকিৎসা আর অন্ন বিনা
    বেঁচে থাকা দায় ।

    মানবতার হাতগুলো সব
    প্রসারিত হলে
    জীবন জেগে উঠবে আবার
    ভালবাসা পেলে ।

    সেই দিনের দিকে সবাই
    তাকিয়ে আছি সবে
    বন্যার পানি সরে গিয়ে
    মানুষ হাসবে কবে ।

    9
    3 Comments
Skip to toolbar