Profile Photo

Nazmul Huda ParvezOffline

  • nibadito
  • Profile picture of Nazmul Huda Parvez

    Nazmul Huda Parvez

    • 4 years, 4 months ago

    পিয়াসি ভালবাসা
    কলমে- নাজমুল হুদা পারভেজ
    তুমি সাগর হবে?
    আমি একটা সাগর খুঁজছি।
    আমি বহমান একটা নদ-
    সেই আাদিকালে জন্ম আমার।
    অতঃপর কালহরণ না করে আমি,
    বন-জঙ্গল, পাহার, পর্বত ডিঙ্গিয়ে
    গেঁয়ো পথ ধরে-
    তোমাকে কাছে পাবার জন্য
    ধ্বংসযজ্ঞ চালিয়েছি,ভেঙ্গেছি জনবসতি,
    জনপদ, শহর-নগর,বন্দর সবকিছু।
    সাগর সঙ্গমের অতৃপ্ত উন্মাদনায়
    ঘনান্ধকারে- আমি বয়ে চলেছি একা,
    সীমাহীন আঁকা বাঁকা পথে-
    তোমাতে মিশে যাবার আশায়
    অন্তরঙ্গ আলীগঙ্গনে।
    তুমি সাগর হবে?
    সীমাহীন সাগর?
    তোমার বুকের বিশালতা-
    আকাশকে স্পর্শ করবে।
    নীল প্রকৃতি ছুঁয়ে যাবে-
    তোমার অপূর্ব সৌন্দর্যকে।
    জিষ্ণু হয়ে তোমাকে জয় করবো-
    আমি ইন্দ্র কিংবা অর্জুনের মতো।
    চন্দ্রালোকে ভালোবাসার দীপ্তি ছড়িয়ে
    আমি শান্ত করবো-
    তোমার অশান্ত বুকের জ্বালা।
    তুমি সাগর হবে ?
    সত্যি, একটা সাগর খুঁজছি আমি।
    অতৃপ্ত , বিষাদে ভরা একটি কষ্টের সাগর।
    যেখানে আমার তনু-মন শুধু-
    তোমার জীবনের দীপাবলি শুনবে।
    ভালোবাসার দৈব্যশক্তিতে দূর করবো,
    তোমার হৃদয়ের সমস্ত কষ্ট।
    মহামিলনে আমার ভালোবাসা
    ছড়িয়ে পরবে তোমার ধমনীর-
    শিরা- উপশিরায়, হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে।
    ==========
    তারিখঃ-২৫-০৬-২০২২ ইং।

    3
    3 Comments
Skip to toolbar