Profile Photo

আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনOffline

  • Akteruzzaman
  • “ইচ্ছা”
    আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীন

    আমারও একটা ইচ্ছা আছে
    মুল্য পায়না কারও
    যাদের ইচ্ছা পূরণ হচ্ছে
    তাদের ইচ্ছা আরও ।

    আমার ইচ্ছা ইচ্ছাই রইল
    ঘুমিয়ে থাকলো মনে
    সুযোগ হয়নি শেয়ার করা
    আজও কারও সনে ।

    ইচ্ছাটা যে ডানা ঝাপটায়
    একলা একলা খাচায়
    অপূর্ণতাঁর দুঃখ নিয়ে
    কষ্টে পালক নাচায় ।

    আমার থাকা ইচ্ছাটাকে
    কেউ চায়না জানতে
    সেই ইচ্ছারও সাধ আছে
    কেউ চায়না মানতে ।

    6
    2 Comments
Skip to toolbar