-
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন মান্ডেলা প্রায় ৩০ বছর জেলে ছিলেন। জেল থেকে বের হয়ে পরবর্তীতে তিনি সে দেশের প্রেসিডেন্ট হন। প্রেসিডেন্ট থাকা অবস্থায় একদিন তিনি মুক্ত বাতাসে ঘুরার জন্য বের হন।
চলতি পথে তিনি তার সঙ্গীদের নিয়ে একটি ক্যাফেতে ঢুকেন। সেখানে তিনি কিছু হালকা চা নাস্তার অর্ডার করেন। হটাত লক্ষ করেন তার পাশে এক লোক বসে কিছু খাচ্ছিলেন। তিনি ওয়েটারকে বলেন -তাদের পাশে আরেকটি চেয়ার এনে দিতে এবং তাদের জন্য যা অর্ডার দেয়া হয়েছে সে পরিমাণ খাবার যেন আরেকটি লোকের জন্য দেয়া হয়।অতঃপর ওয়েটার সে লেকটিকে বলেন – আপনি খুব সৌভাগ্যবান দেশের প্রেসিডেন্ট আপনাকে তার টেবিলে চায়ের নিমন্ত্রণ করছেন।লোকটি ভয়ে আসলেন বটে কিন্তু কিছুই খেতে পারছিলেন না। ভয়ে তার মুখ শুকিয়ে গেছে এবং থর থর কাঁপতে ছিলেন। প্রেসিডেন্ট তাকে আশ্বাস দিয়ে বলেন -তুমি নির্ভয়ে খেতে পার আমাকে তুমি একটুও ভয় পাবেনা। আজ আমি দেশের প্রেসিডেন্ট আমি কখনই প্রতিশোধ পরায়ণ ছিলাম না এখনও নেই । আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি।
তখন আশে পাশের লোকজন এর কারণ জানতে চাইলে -মান্ডেলা বলেন -আমি যখন জেলে বন্দী ছিলাম তখন এ লোকটি ছিল -আমার কক্ষের কারারক্ষী । একদিন প্রচণ্ড তৃঞ্চায় ছটফট করছিলাম। লোকটির কাছে পানি চাইলাম। সে পানি না দিয়ে আমার মুখে প্রশাব করে দিয়েছে। এখন তার ক্ষমতা নেই, যখন তার ক্ষমতা ছিল অপব্যবহার করেছে ।আজ -আমার ক্ষমতা আছে – তাই আমি তাকে ক্ষমা করে দিয়েছি । তুমি তখনই মহত হতে পারবে যখন তোমার ক্ষমতা থাকা স্বত্বেও কাউকে ক্ষমা করতে পার।
2 Comments
Friends
Balai-Karmokar
@balai-karmokar
Shafi Hoque
@shafi-hoque
শাহারুখ আহমেদ শান্ত
@shaharukh83
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
Rokail Diluk
@diluk
nomanur-rahman
@nomanur-rahman
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
Md-Maruf-Hasan
@md-maruf-hasan
ফারজানা সুলতানা সুরভী
@oddeven



সুন্দর গল্প! জানিনা সত্যি কিনা, তবে গল্পের মূলে যে শিক্ষাটি রয়েছে তা সত্যি অনুকরণীয়। শুভেচ্ছা নেবেন!