Profile Photo

বিদ্রোহী !!!...........Offline

  • zunairaH1917
  • Profile picture of বিদ্রোহী !!!...........

    বিদ্রোহী !!!………..

    • 4 years, 4 months ago

    আজ আবার কিছু লিখতে বসলাম
    হাতে কলম তুলে নিলাম!
    বলবো আমারই অজান্তে আমারই ভালোবাসার কথা।
    সব মিলিয়ে ভালোই চলছিল একলা জীবন প্রবাহ।
    হঠাৎ তুমি এলে।
    ঝড়ো বাতাসের মতন।
    সব এলো মেলো করে দিলে।
    একটা ছোট্ট পুতুল।
    আমার ছোট্ট চারুলতা।
    আমার সুবিশাল চারু মহলের সম্রাজ্ঞী।
    অভিমানী চারুলতা।
    আমার ছোট্ট চারুলতা।
    ভালো বাসার বন্যায় ভাসিয়ে নিয়ে গেলো।
    হারিয়ে গেলাম আমি।
    জীবন জীবিকার গহীন অরণ্যে পথ খুঁজে পেতে
    যখন আমি অস্থির।
    যখন আমি রাস্তায় কিম্বা কাজে।
    আমার কত্ত কত্ত খোঁজ খবর নেয়া।
    হঠাৎ মাঝে মাঝে বিরক্ত ও হয়ে যেতাম।
    কিন্তু চারুলতার ভালোবাসা টা বুঝতাম আমি।
    কিন্তু বুঝতে চাইতোনা আমার পাগলি চারুলতা।
    জীবনে কোনদিন নিজের উপর নিয়ন্ত্রণ না হারানো আমি!
    আমিই হারিয়ে ফেলেছিলাম নিয়ন্ত্রণ।
    আর রাগ অভিমান কষ্টে দূরে চলে গেলে তুমি!
    আমার ছোট্ট চারুলতা।
    আসলে মানুষ কিছু না হারালে বুঝতে পারে না
    তার কদর।
    আমি ও বুঝলাম। জানলাম। উপলব্ধি করলাম।
    আমার ছোট্ট চারুলতা।
    অভিমানী চারুলতা।
    আমার ঠোট না বাকানো হাসি।
    আমার আনন্দ। আমার খুশি।
    আমার সকল ক্লান্তির অবশেষ।
    আমার চারু মহলের সম্রাজ্ঞী।
    তারপর শুরু হলো বিষাদময় সময়ের শুরু।
    তিল তিল করে বিষ ঢালতে লাগলাম।
    নিজের মাঝে। নিজেরই অস্তিত্বে।
    এটুকু বুঝেছিলাম আমার চারুলতা ছাড়া
    আমিও হাঁটতে চাইনা একটি পদক্ষেপ ও।
    শেষ করে দিলাম নিজের অস্তিত্ব।
    যে জীবিকার কারণে সময় দিতে পারছিলামনা।
    সেটা ছেড়ে দিলাম।
    ছেড়ে দিলাম আমার আমার কবিতা লিখার কলম।
    প্রেমহীন ভালোবাসা কিম্বা জীবন কোনোটাই চাইনা আমি।
    আমার ছোট্ট চারুলতার চারুপ্রেমে মগ্ন আমি
    হারিয়ে গেলাম আবার।
    নেশায় বুদ হয়ে কিম্বা ঘুমের ঘোরেও আমি তোমাকেই
    চেয়েছিলাম চারুলতা।
    তাই চলে এলাম অনেক অনেক দূরে।
    দূষিত আকাশে।
    কালো ধোঁয়া আর কালো বাতাসে।
    আবারো শেষ করে চলেছি।
    হ্যাঁ চারুলতা।
    আমি দরজা নক করছি না।
    তোমার চারু মহলের একমাত্র অধিকারী এই আমি।
    আজ বন্দী হয়ে গেছি তোমারই চারু মহলে।
    বের হতে চাইনা আমি।
    ভালোবাসি তোমায় অবিরাম।
    অপ্রকাশিত অগুণিত ভালোবাসা শুধুই তোমার জন্যে।
    খুঁজে ফিরি প্রতিটা আনাচে কানাচে তোমারই চারু মহলের।
    পাইনা খুঁজে।
    ফিরে এসো চারুলতা।
    দেখো আমি তোমারই আছি।
    আমার ছোট্ট চারুলতা।
    আমার ছোট্ট মিষ্টি ভালোবাসা।

    অচেনা আমি
    আমারই শহরে

    11
    5 Comments
I am not afraid of tomorrow.....
because I have seen my yesterday.....
and I love today........

বিদ্রোহী আমি

Mahbub Setu

Executive Chef

হাই বন্ধুরা,

প্রফেশনালি আমি একজন হাইজিন স্পেশালিষ্ট - এইচ এ সি সি পি এনালিস্ট এবং একজন আন্তর্জাতিক মানের কুয়ালিফায়েড শেফ ছিলাম। কিন্তু এখন বাক্তিগত ছোট্ট খাটো ব্যাবসা নিয়েই আছি। হ্যাঁ, আমি লিখতে অনেক ভালবাসি। আসলে বলতে কাউকেই পারি না তো!... তাই লিখেই অব্যাক্ত অনুভুতি গুলোর বহিঃপ্রকাশ ঘটাই। আমার লেখনির প্রতি কারও কোন আপত্তি ও মন্তব্য থাকলে আমাকে নির্দ্বিধায় জানাবেন। আর আমাকে বন্ধু ভাববার চেষ্টা করলে খুবি খুশি হবো আমি। আমি এক স্বাধীনচেতা – একরোখা মানুষ। আর নিজের অনুভুতির কিম্বা মনের কথা শুনতে আমি পছন্দ করি, তাই যা খুশি তাই করি। কে কি ভাবল কে কি করল আমার এতে বিন্দু মাত্র আগ্রহ ও নেই। আর সব্বাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমি মনে করি আমার প্রত্যেকটা লেখনির প্রত্যেকটা শব্দ ও আমার জীবনের বাস্তব ঘটনা, অনুভুতি, চিন্তা চেতনা সব কিছুই সত্যি। এসব আসলে কবিতা নয়। আমার জীবনের পেইনফুল অনুভুতিগুলো, কষ্টগুলো, আনন্দ কিম্বা হাসি - কান্না - মন ভালো অথবা খারাপের অভিজ্ঞতা আর অনুভুতিগুলোই শুধু একটু কাব্যিক ও পরিচ্ছন্ন ভাবে গুছিয়ে লিখবার চেষ্টা করেছি মাত্র। বলা যায় গদ্দকবিতা। কিন্তু অনুভুতি কিম্বা অভিজ্ঞতা গুলো আমার কখনোই কারও সাথে শেয়ার করা হয়নি। হতে পারে শেয়ার করতে চেয়েও পাইনি। কষ্ট কিম্বা মন খারাপগুলো হয়তো বা শেয়ার করতে নিজেও চাইনি।

অচেনা আমি তুমি - হীনা
আমারই শহরে
Skip to toolbar