Profile Photo

mahamuda khaunOffline

  • mahamuda
  • Profile picture of mahamuda khaun

    mahamuda khaun

    3 years, 12 months ago

    #অনুগল্প_গুপ্তচর
    #মাহামুদা_খাতুন

    বাড়ির কাজে হাত লাগিয়েছি বিধায় গতকাল ব্যাংক থেকে টাকা তুলে আলমারিতে রেখেছিলাম। সকালে ঠিকাদারকে দেওয়ার সময় গুনে দেখি একটা টাকার বান্ডিল কম আছে। নীলা কোন টাকা নেয়নি। ছেলেকে এসব ব্যাপারে জিজ্ঞাসা করলে তুলকালাম কান্ড ঘটাবে।
    এখন ঝন্টু ছাড়া আর কাউকে পাচ্ছিনা যে টাকাটা নিতে পারে। ছেলেটা দুই মাস হয় কাজে যোগদান করেছে। আচরণ বেশ রহস্যজনক। ডেকে জিজ্ঞাসা করলাম, আমার আলমারি থেকে টাকা নিয়েছিস?
    ঝন্টু নির্লিপ্তভাবে উত্তর দিল, আমি কোন টাকা নেইনি।
    রেগে বললাম, স্বীকার না করলে চৌদ্দ শিকের ভাত খাওয়াবো।
    চৌদ্দ শিকের ভাত ওকে নয়, আপনাদেরকে খেতে হবে।
    হঠাৎ অপরিচিত কন্ঠ শুনে সামনে তাকিয়ে দেখলাম দুইজন পুলিশের লোক আর তাদের সাথে হাত বাঁধা অবস্থায় আমার ছেলেটা দাঁড়িয়ে আছে।
    বুকটা ধক করে উঠলো। জিজ্ঞাসা করলাম, ওকে এভাবে ধরে নিয়ে যাচ্ছেন কেন?
    ক্যাসিনোতে লাখ টাকা হেরে গিয়ে ও বারের সবাইকে মারধোর করেছে। অন্য একটা কাগজ দেখিয়ে বলল, আপনার নামেও দুদকের অভিযোগ আছে। প্রকল্পের নাম করে করে গত অর্থ বছরে বিরাট অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন। আপনাকেও আমাদের সাথে যেতে হবে।
    আমার সাথে কথা বলা শেষ করে পুলিশ অফিসার দুইজন সামনে এগিয়ে ঝন্টুর সাথে করমর্দন করে বলল, কনস্টেবল রাকিব, আমাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। তারপর আমাকে বলল, চলুন যাওয়া যাক।
    কনস্টেবল রাকিব! তার মানে ও ঝন্টু না। বেরিয়ে যাওয়ার সময় ওকে দেখলাম ঠোঁটে একটা বাঁকা হাসি ঝুলিয়ে আমার দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবলাম, এজন্যই ছেলেটার আচরণ এতো রহস্যময় লাগতো আমার!
    সমাপ্ত

    8
    5 Comments
Skip to toolbar