Profile Photo

Jubayer Al MahmudOffline

  • jubayer
  • Profile picture of Jubayer Al Mahmud

    Jubayer Al Mahmud

    3 years, 11 months ago

    শোকবৃক্ষের মালা
    জুবায়ের আল মাহমুদ
    তারিখ ০১/০৭/২২

    তুমি জানতে চেয়েছো, আমি কেমন আছি,
    যদি বলি ভালো নেই..
    পারবে তোমার শিকল ভেঙে, অভিসারিণী বেশে, দিশেহারা আবেশে, অতিশয় গোপনে ,
    আমার বক্ষে মাথা ঠেকিয়ে….
    মলিন বদনে, অশ্রুঝরা নয়নে,
    ফুঁপিয়ে ফুঁপিয়ে, সিক্ত কপোলে,
    অপলক দৃষ্টিতে, মায়াবী সৃষ্টিতে,
    আজন্ম অধিকার নিয়ে বলতে
    “কেন তুমি ভালো নেই”…

    জানি, তুমি তা পারবে না।
    প্রশান্ত মহাসাগরে কাগজের নৌকা ভাসে না,
    সেখানে ভাসে টাইটানিকের মত জাহাজ।

    সজল আঁখি দুটি মেলে, ঊর্ধ্বপানে দীর্ঘশ্বাস ফেলে,
    দুঃখের প্রদীপ জ্বালিয়ে, মনের আঙিনা জুড়ে,
    রোপণ করেছি আজি “শোক বৃক্ষের” একটি চারা।

    যেনো কোন একদিন, প্রভাত ফেরিতে,
    ঝরা ফুল কুড়িয়ে, কষ্ট দিয়ে মুড়িয়ে,
    তোমার তরে গাঁথতে পারি সখা,
    জীবনের সেই অন্তিম “শোকবৃক্ষের মালা”

    13
    7 Comments
Skip to toolbar