Profile Photo

Azmain NizamOffline

  • AzmainNizam
  • Profile picture of Azmain Nizam

    Azmain Nizam

    3 years, 11 months ago

    ‘ব্যাঙ’ রেডিও ইস্টিশন
    আজমাইন নিজাম
    ️🌧

    বর্ষা এলো বর্ষা এলো
    আনন্দ হইচই
    দিঘির জলে বৃষ্টি ফোঁটা
    ফুটছে যেন খই।

    পদ্ম পাতায় ব্যাঙের ছানা
    নাচে তা তা থৈ।
    নতুন জলে ডিম ছেড়েছে
    খইলসা পুঁটি কৈ।

    কালো মেঘের শাড়ি পরা
    নীল আকাশের গা
    হাটতে গেলে মেঠোপথে
    কাদায় ডুবে পা।

    ‘ব্যাঙ’ রেডিও ইস্টিশনে
    কোলা ব্যাঙের ছা
    একতারাতে সুর তুলেছে
    তাইরে নাইরে না।

    8
    4 Comments
Skip to toolbar