Profile Photo

আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনOffline

  • Akteruzzaman
  • “মানব শুদ্ধির তরে”
    আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীন

    কেউ বলছি ভিক্ষা দেন
    বানবাসীদের জন্য
    ভাবটা এমন ভিক্ষা করে
    হবেন তিনি ধন্য ।

    বেশি দামে পণ্য বিক্রি
    নৌকা বেশি ভাড়ায়
    তা না হলে ত্রানের দলকে
    মারে কিংবা তাড়ায় ।

    আল্লাহর গজব আল্লাই দেন
    মানব শুদ্ধির তরে
    বিশুদ্ধ কি প্রবেশ করে
    কারও মনের ঘরে ?

    অকারণে ভিক্ষা চাওয়ার
    কিইবা প্রয়োজন
    নিজেরা যে বসিয়েছে
    ব্যবসার আয়োজন ।

    6
    3 Comments
Skip to toolbar