Profile Photo

বশির আহমদOffline

  • Bashir93
  • Profile picture of বশির আহমদ

    বশির আহমদ

    4 years, 2 months ago

    নবীন অভিযাত্রী
    -বশির আহমদ

    দেশের তরে জাগরে তোরা দেশের তরে জাগ
    দেশের তরে ঐক্য হয়ে দেয় রে তোরা ডাক।
    আর ঘুমাসনে ওহে নকিব ওহে পালোয়ান
    চারিদিকে শুনতে পাওনি ভীনদেশিদের গান?
    ভিটে-ভূমি নিতে তারা ডাইনির সাথে চড়
    ঘুমের ঘরে শুয়ে থাকলে ভেঙ্গে নেবে ঘর!
    দেখিস না তুই? তোদের দিকে আড় চোখে যে চায়?
    একটুখানি সুযোগ পেলেই, যমের ঠিকানায়!
    একলা জেগে বহু আগে তোর ভাই হইছে খুন
    প্রতিশোধের সময় এখন, তখতে দেয় আগুন।
    ভাইয়ে-ভাইয়ে বিবাদ ভুলে ঐক্যে মিলাও হাত
    তবে তাতে ব্যর্থ হলেঃ সামনে গভীর রাত!
    শুনরে তোরা, বাজছে কেবব অহনিশি গান
    কত কী যে করছে তারা শুন পেতে কান।
    মায়ের চেয়ে মাসির দরদ আমার ঘরে আজ
    দৃষ্টি পড়ছে দূর থেকে যে, চিল শকুন আর বাজ।
    জেগে ওঠ ঘুরে দাঁড়াও উপড়ে ফেল চোখ
    এক কাতারে সামিল হও রে অযুত কোটি লোক।
    ভীতু সেজে থেকো নাকো আর নয় পিছু টান
    সময় এখন জবাব দেবার, এবার আঘাত হান।
    আমার ঘরে আমি কেনো পাইনা তবে ভাত
    গর্জে ওঠে ঘুরিয়ে দাও শকুনির উৎপাত।
    আপন স্বার্থে রক্ষা করতে মায়ের সাথে ছল্
    সহোদর খুন’ করে শুধু দেখায় মেকি বল!
    আর থেকো না ঘুমের ঘরে ওহে বাঁচা ধন
    জেগে ওঠ মুক্ত করতে, কর তোমরা পণ।

    রচনাকাল: ৩১ শে মে ২o২o খ্রিষ্টাব্দ
    : ১৭ ই জ্যৈষ্ঠ ১৪২৭ বাংলা
    : ৭ ই শাওয়াল ১৪৪১ হিজরি

    11
    2 Comments

Friends

Profile Photo
Shoriful Shoron
@shoriful-shoron
Profile Photo
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
Profile Photo
Md. Nasim Hossain
@nasim3080
Profile Photo
Soma
@soma-chowdhury7yahoo-com
Profile Photo
Shafi Hoque
@shafi-hoque
Profile Photo
Jannatul Ferdausi
@ferdausi
Profile Photo
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Profile Photo
Fahim Hasan
@fahim-hasan
Skip to toolbar