Profile Photo

Kabi Doctor Mohammad Zakir Hossain BiplobOffline

  • Zakir-Hossain
  • Profile picture of Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob

    শিরোনাম : “পবিত্র ঈদ ও ঈদের ছুটিতে নিজস্ব কিছু কাজ-কর্ম”
    কলমে : জাকির হোসেন বিপ্লব
    তারিখ : ১৪/০৭/২০২২ইং।

    সুন্দর শুভ মঙ্গলময় পবিত্র ঈদুল আযহার ঈদ, মনে বড়ই সাধ জাগে আপন জন সহমত মনোরঞ্জন মন। এক যেন অতি মহানন্দে উল্লাসে ঈদ পাবন পর্ব যাপন। প্রিয় মমতাময়ী মাতা ফোন করে বলেন বাবা কেমন আছ? বউমাকে নিয়ে কখন আসছো তোমরা? মায়ামাখা নারীর টান! যেন কতটাই আপন;এক অসাধারণ সুউচ্চমান, এক একক সত্ত্বা প্রেরণামন। একবার ভেবে নিলাম মা ফোন করেছেন, যাই বাড়িতে। বাড়িতে গিয়ে বাড়ির ও গ্রামের প্রতিবেশীদের সাথে ঈদ আনন্দের অন‍্য রকম আনন্দ যোগায় মনটিতে। কর্মস্থল এমন একটি কর্ম-প্রিয় জায়গা। যেখানে ঈদের সময় হলেই দায়িত্ব ও ঝামেলা ক্রমেই বেড়ে যায়। কোন না একটি বড় ধরণের সমস‍্যা সৃষ্টি হয়। প্রতিটি ঈদের সময়েই দায়িত্ব যেমন বেড়ে যায়। তেমনি দূর্ঘটনারও অনেক সন্মুখীনও হতে হয়। আর প্রতিষ্ঠান প্রধান হলে তো কোন কথাই নেই। সকল কর্মকর্তা তাদের দায়িত্ব কোন মতে নামে মাত্র গুঁছিয়ে আসেন স‍্যার যাবেন না। কাঁটা ঘায়ে লবণের ছিটা! এই কথা বলেই বলেন স‍্যার ঈদ মোবারক! দোয়া করবেন স‍্যার। আমি আশি! এই বলেই আর একটি মূহুর্তও নয়ন পলক অবলোকন। এই রূপ পাঁচ পাঁচটি ডিপাটামেন্ট। পাঁচটি ইউনিটের প্রায় সাতচল্লিশ আটচল্লিশটি শাখা প্রধানের ঈদ বিদায় সম্মান গ্রহণ ও সৌজন‍্য অভিনন্দন জানায়ে ঈদ ছুটি বিদায়ে শুভকামনা ও ছুটি শেষে ভাল ভাবে কর্মস্থলে এসে যোগদানে অভিনন্দনসহ শুভকামনায় ঈদ মোবারক আহবানে সহমত পোষণে আন্তরিকতা জ্ঞাপন। সাথে বিভাগীয় দায়-দায়িত্ব। মনে কত কথা জাগে, কোথায়ও কোন কেহ অনিয়ম করে যায় কি না। কারখানার কোন নিরাপত্তামূলক ব‍্যবস্থার ত্রুটি হয় কি না? নানান প্রশ্ন মাথায় চেপেই বসে থাকে। কারণ দায়-দায়িত্ব পরিশেষ নিজের উপরের বর্তাবে। একেক করে সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা ঈদ ছুটিতে কারখানা ত‍্যাগ করলেন। মাননীয় কারখানা মালিক শর্তজুরে দিয়েছেন, পণ‍্য ডেলিভারী টার্গেট সম্পূর্ণ করতে। কতটা সমস‍্যা যে পোহাতে হয়; একমাত্র যে সমস্ত প্রতিষ্ঠান প্রধান দায়িত্ব পালন করেন সেই সকল সিনিয়র লেভেল কর্মকর্তারাই যন্ত্রনা বোঝেন। পণ‍্য ক‍্যারীং পরিবহণ ঘাটতি, সড়ক জ‍্যাম, প্রধান কার্যালের ডেলিভারী কর্মকর্তাদের প্রেরণকৃত ডেলিভারী অর্ডারের ত্রুটিতে সংশোধনে সময় কালক্ষেপণ। এমনও ভোগ করতে হয়, তদের ভুলও নিজ শরীরে বহন করতে হয়। সর্বশেষ সমস্ত কাজ শেষ ও কারখানার নিরাপত্তা ব‍্যবস্থা নিশ্চিত করত: শেষ ওয়ার্কিং ডের রাত্র দশ ঘটিকার পর স্থস্ত্রীক কারখানা ত‍্যাগ করত: বাসার উদ্দেশ‍্যে রওনা হলে ঢাকার মিরপুর-১ এর বাসায় পৌঁচ্ছাই রাত্রী দু’টায়। রাত পোহালেই শনিবার, ঈদের পূর্বদিন। কোরবাণী গরু ক্রয়ে সময় নেই। প্রতিবেশী সহযোগী ভাইয়েরা গরু ক্রয় করে আনেন। যাওয়া হল না মায়ের ডাকে সারা পাওয়া ঈদের মিলন মেলায়। কঠোর পরিশ্রমে শরীরটাও বেশ একটা ভাল যাচ্ছিল না। এখনও একই রকম প্রায়। সব কিছু মিলায়ে পবিত্র ঈদের নামায ঢাকাতেই করা হল। প্রাইভেট সেক্টরের চাকুরী বলে কথা। সিনিয়র লেভেল হিসেবে ছুটি-ছাটা বেশ একটা কাঁটানো হয়ে ওঠে না। সকলের ছুটি মুঞ্জুর হয় আমার হাতে। আর আমার ছুটি মুঞ্জুর করেন মালিক। একদিন ছুটি চাইলে মনে হয় মালিকের মাথা বাঁজ পড়ে যায়! আর মুখের মধ‍্যে মনে হয় লেগেই থাকে; আপনি কত ছুটি কাটেন? সেই জন‍্যে মন বলে এই প্রতিষ্ঠানে যতদিন দায়িত্ব পালন করব, ততো দিন এমন মালিকের নিকট ছুটিই চাইবো না। তাই তো প্রয়োজন ব‍্যতিত ছুটি কাঁটানো হয়ে ওঠে না। অনেক ব‍্যক্তিগত কাজ পেন্ডিং থাকে। কিছু কিছু কাজ রয়! লোক দ্বারা করানো সম্ভব নয়। তাই তো ভেবে নিলাম; সরকারী দপ্তর সমূহ ছুটি তিনদিন। এই একটি সুযোগ’ সরকারী দপ্তরে যে সকল কাজ রয়েছে। সেই সমস্ত কাজ এই বন্ধে শেষ করতে হবে। সে মতে চিন্তা ওকার্যে পরিনত করা। তের সাত দুই হাজার বাইশ তারিখ গেলাম পাসপোর্ট দপ্তরে নিজস্ব পাসপোর্টটি সংগ্রহে সাথে আমার মিসেস পাসপোর্ট আবেদনটির কি সমস‍্যা জানতে। অনুসন্ধান বা তল্লাশী করে জানতে পারি। এক অসাধু কর্মকর্তা অনিয়ম-তান্ত্রিক পঁয়সা খাওয়ার পরও সময় মত আবেদনটি যথাযথ ব‍্যবস্থায় প্রেরণ করেন নাই। যারন‍্যায় হোল্ড হয়ে রয়েছে। সেইটা সেই অসাধু কর্মকর্তাকে ধমক দিয়ে পুনরায় করালাম এবং পুলিশ তদন্তের জন‍্যে রিপোর্ট প্রেরণ করলেন। এরপর আল্লাহর নাম স্মরণে ব‍্যাংকে একটু ঝামেলা ছিল। উক্ত ঝামেলার কাজটিও ইনশাল্লাহ যথারীতি সম্পূর্ণ করতে সক্ষম হয়েছিলাম। কারণ বিশেষ একটি সুযোগ পেয়েছিলাম; সেটা হল পবিত্র ঈদের সময়ে ঢাকার শহরের সড়ক জ‍্যাম না থাকায় বাড়তি একটি সুবিধা সময় অপচয় হয় নাই। সেই সুযোগটিও পেয়ে ছিলাম। একদিনে একত্রে একটি কাজ আরেকটি স্থান হতে দূর্ত বেশি হলে দু’তিনটি কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। চৌদ্দ সাত দুই হাজার বাইশ তারিখে বের হলাম ঢাকা সিটি করপোরেশন মিরপুর-১০ অঞ্চলে, বাসা হোল্ডিং ট‍্যাক্স প্রদানের জন‍্যে। উক্ত কাজটি শেষ করত: সিটি ব‍্যাংকে একটি পেমেন্ট পরিশোধ করা ছিল। উক্ত পেমেন্টও সহিসালামতে করতে সক্ষম হলে গেলাম বিআরটিএ। একটি প্রাইভেট কার ক্রয় করেছিলাম ব‍্যাংক লোনে। ব‍্যাংকটি পরিশোধ শেষে মালিকা নাম রেজিষ্ট্রেশন নিজ নামে আনতে BRTA অথারিটি বরাবর আবেদন করত: নামজারী তবেই নিজ নামে নামজারী আসবে। সেখানে গিয়ে দেখি অনেক কাজ। ডকুমেন্টের কাজই বেশী। সেখানে সাধারণ বেশ কিছু লোক থাকে। ওদের অনেকেই দালাল বলেন। প্রকৃত পক্ষে আমি বলতে চাই ওরাও উপকারী সঠিক তথ‍্য সংগ্রহকারী সহায়ক। ওরা অনেক কাজ জানে। যে আমারও জানা ছিল না। যাই হোক, আবেদন সম্পূর্ণ করা হল; বললেন গাড়ি দেখাতে হবে। সমস‍্যা হল সময় শেষের দিকে। বাসা হতে গাড়ি নিয়ে BRTA-তে যেয়ে গাড়ি দেখানোর সময় থাকবে না। কারণ অফিস ছুটি হয়ে যাবে। অপর দিকে, সরকারী দপ্তর বলে
    কথা ঢিলে-ঢালা কোন মতে দপ্তর চলছে। একটি শাখা খোলা তো দশটি শাখা বন্ধ। কাজ সঠিক করা সম্ভব নয়। এতো কিছুর পরেও তারপর কাজটি সম্পূর্ণ করা সম্ভব হয়। এরপর এলাম গত বৎসর ফ্ল‍্যাটটি যেহেতু ব‍্যাংক লোনে নেওয়া; সেইহেতু, মর্গেজ করাতে হয়েছে। উক্ত মর্গেজের পেপারস যথা সময় নেই নাই। উক্ত কাজটি আজ সম্পূর্ণ করতে পেরেছি। পরিশেষে গ্রামের বাড়িতে আসবো বলে মাথায় চেপে বসেছে বেগ। ফ্রিজে মাংস বেশীদিন রাখলে উক্ত মাংস আমার নিকট স্বাদ লাগে না। অপর দিকে বিদ‍্যুৎ বিভ্রাট সমস‍্যা দেখা দিলে মাংস নষ্ট হয়ে যেতে পারে। বিবিজানও মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ‍্যাপিকা মফসল শহরের। তিনিও ঢাকার বাসায় নিয়মিত নয়। সাপ্তাহিক পেনগেষ্ট টাইপ লাভলী সংসার আমাদের। সেই জন‍্যে আমরা স্বামী-স্ত্রী সিন্ধান্ত নিলাম গ্রামের বাড়িতে যাবো। ভেবে নিলাম, মাংস গুলি আপনজনদের মাঝে বন্টন করা হ। আবার স্ত্রীকেও বাসা দিয়ে আসা হবে। কারণ শনিবার হতে কলেজ খোলা। প্রস্তুতি চলছে গ্রামের বাড়িতে রওনা হওয়ার। এরই মাঝে পুলিশ প্রশাসন হতে ফোন। এসআই পরিচয়ে জানান, আমার স্ত্রীর নাম ধরে তিনি কি বাসায় আছেন? আপনি কি মোঃ জাকির হোসেন, তার স্বামী? আপনার স্ত্রীর জন‍্যে পাসপোর্টের আবেদন করে ছিলেন? জ্বি করে ছিলাম। তদন্তের জন‍্যে আসছি। বাসায় থাকবেন। আল্লাহ অনেক সহায় ও মহান। যে গ্রামের বাড়ির উদ্দেশ‍্যে একঘন্টা পূর্বে রওনা দিলে আর পুলিশের তদন্ত টিম এসে বাসায় পেতেন না। সত‍্যই আল্লাহর দরবারে লাখ শুকুরিয়া।যথারীতি যত পেন্ডিং কাজ ছিল সবই সম্পূর্ণ করতে পেরেছি। পরিশেষে, গ্রামের বাড়িতেও এসেছি। সর্বপ্রথম যাই ছোট বোনের বাড়িতে। ওদের মাংস দেই। তারপর আশি নিজেদের বাসায়। এরপর গাড়ি পার্কিং শেষে বাসা প্রবেশ করত: একটু বিশ্রাম নিয়ে গোসল সেরে, নামাজ কায়েম করি। তারপর এই গল্পটি লিখতে বসামাত্রই শ‍্যালক ও শ‍্যালক মিসেস আসেন। ভাইয়া ঈদমোবারক। খুঁশি বেশ ললাটে মধুর হাসি। বেশ লাগলো। হাতে একটি সুন্দর গিফট খাম। হাতে চেপে দিয়ে বলে। আমার আরেক মামাতো শ‍্যালক নাম অমি, তার শুভবিবাহের দাওয়াতী কার্ড ভাইয়া। মামী দিয়ে গেছেন। আপনার সপরিবারে নিমন্ত্রিত। তা বেশ তো! ভালই হল। অভিনন্দন ও শুভকামনা রইল। দেখলাম কার্ডটি, বেশ সুন্দর নতুনত্বের ছোঁয়া। এই বলেই বললাম তোমরা একটু ধৈর্য ধারণে বস। সময় প্রায় বারটা ধরধর। আজ কবিতার আসরে কবিতা পোষ্ট করা হয় নাই। তাই একটি হিস্টোরী লিখে পোষ্ট করে রাখি তারপর বিস্তারিত লিখব। তারপর তোমাদের সাথে কথা শিয়ার করব। সেই তো একে অপরে আপনত্ব বেশে বেশ ভাল লাগা পর্ব সুউচ্চ মননে আবেগঘন পরিবেশ সৃষ্টি ও গল্প, হাসি খুব মজা করা হলে একপর্যায়ে রাত্র বারটার কয়েক মিনিট। বিরতি পর্ব। যার যার রাত্রী যাপন পালনে মজলিশ ত‍্যাগ করেন। সত‍্যই আল্লাহ মহান ও পরওয়ার দিগার। তিনিই সব কিছুর মালিক। মানুষ যখন একনিষ্ঠতায় জীবন যাপন করেন। সেই সাথে সদা সত‍্য কথা বলেন ও তার হুকুম আহকাম মেনে চলেন। সেই ব‍্যক্তির কোন সমস‍্যাই সমস‍্যা থাকে না। আল্লাহ সহজ করে দেন। ঐ’ সকল ব‍্যক্তিগণ নিজেও জানেন না যেন কি ভাবে সফল হচ্ছেন। আমিন।

    চলমান…

    7
    3 Comments

Friends

Profile Photo
Dreamgirl mukta
@mukta13
Profile Photo
অমিত
@amitroy
Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
Niloy Chowdhury (NC)
@niloychowdhury
Profile Photo
Md. Ariful Islam
@mdarifulislam
Profile Photo
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Profile Photo
Abul Kalam Azad
@azadkalam
Skip to toolbar