Profile Photo

অরন্য হিল্লোলOffline

  • OronnyoHillol
  • Profile picture of অরন্য হিল্লোল

    অরন্য হিল্লোল

    3 years, 11 months ago

    আদুরে নস্টালজিয়া
    অরন্য হিল্লোল

    আজও মনে পড়ে শৈশবের দাদুবাড়ীর সোনালি উঠোন
    যেথায় ভরদুপুরে দাদী শুকোতে দিত পাকা ধান
    আজও মনে পড়ে শুভ্র ভোরে শুনতাম মোরগের ডাক
    তেজময় রবির প্রভায় উড়ে যেত কবুতর একঝাক
    আজও মনে পড়ে সুলোলিত কন্ঠে দাদুর কুরআন পাঠ
    তীব্র শীতে শীতল সমীরণে হয়ে যেতাম যেন কাঠ
    আজও মনে পড়ে বিকেলবেলায় দাদীর হাতের ফুলপিঠা
    খেজুরের উম্মাতাল রসে মনটা হয়ে যেত যেন মিঠা।
    আজও মনে পড়ে ক্ষেতের আইল ধরে দাদুর হেঁটে যাওয়া
    ইংলিশে করতো স্মৃতিচারণ, ভুলে যেত খাওয়া দাওয়া
    আজও মনে পড়ে দাদুর সাথে করতাম পাটকাঠির খেলা
    দাদীর বকুনিতেও টের পাইনি কখন হয়ে গেছে বেলা
    আজও মনে পড়ে ঝিলের পাড়ে দেখিতাম বকের ধ্যান
    গ্রামিন পথে ন্যাংটা শিশুটিও করতো যে ঘ্যান ঘ্যান
    আজও মনে পড়ে কুঁড়েঘরের পাশে বাতাবি লেবুর ঘ্রাণ
    গোয়াল ঘরে গাভীর ডাকে ভাংতো নীরবতা শুনশান।
    আজও মনে পড়ে চঞ্চল শিশু বাছুরের উদ্যম ঘোরাঘুরি
    রাত্তির বেলায় দাদী খেতে দিত কাঠালের সাথে মুড়ি
    দাদু দাদী হটাত করে কোথায় যেন তোমরা হারিয়ে গেলে
    আসমানে দেখি তারকাপুঞ্জ, বুঝি সেখানেই চলে গেলে।

    8
    4 Comments

Friends

Profile Photo
Cr-Abdullah
@cr-abdullah
Profile Photo
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Profile Photo
Rokail Diluk
@diluk
Profile Photo
Rashedul Hasan
@rashedul-hasan
Profile Photo
Anup Dey
@anup-dey
Profile Photo
Anika
@anikaa
Profile Photo
নন্দিনী
@nandini-chowdhuri
Profile Photo
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi
Skip to toolbar