-
যখন দাঁড়াবে তুমি খোলা জানালার পাশে
হঠাৎ এক ঝলক দখিনা হাওয়া এসে
উড়িয়ে দেবে তোমার খোলা এলো চুল।
ভেবে নিবে আমার গরম নিঃশ্বাস উড়িয়ে দিয়েছে তোমার চুল।যখন গুরি গুরি বৃষ্টি পড়ে
ভিজিয়ে দেবে তোমার গাল।
ভেবে নিবে আমার ঘামে ভেজা হাত দিয়ে
তোমার কপোল দুটো ধরেছি আমি।শীতের বাতাস এসে যখন তোমার গায়ে লাগবে
শিরশির করে উঠবে পুরোটা শরীর।
ভেবে নেবে তোমার ঘাড়ে পরল আমার দীর্ঘশ্বাস
গরম নিঃশ্বাস।যখন শাড়ি পড়তে যাবে
বিরক্ত হয়ে যাবে যখন কুচি দিতে পারবে না।
কাউকে তুমি ডেকে নিও।
পরে নিও শাড়ি তোমার
ভেবে নিও আমি তোমার শাড়ির প্রতিটা কুচিতে
জড়িয়ে আছি।এই সবই আমার ভেবে নেওয়া অলীক কল্পনা।
অব্যক্ত বেদনার প্রতিলিপি।
তোমায় নিয়ে দেখা আমার স্বপ্নে পরিণত হওয়া স্বপ্নগুলো।
কবরের এপার হতে আমি এখনো তোমায় ভালোবাসি
নিঃশব্দ হিমেল হাওয়া হয়ে ছুঁয়ে ছুঁয়ে যাই তোমাকে
তুমি বোঝনা। তুমি ভাবনা।অচেনা আমি
আমারই শহরে4 Comments
I am not afraid of tomorrow.....
because I have seen my yesterday.....
and I love today........
বিদ্রোহী আমি

Mahbub Setu
Executive Chef
হাই বন্ধুরা,
প্রফেশনালি আমি একজন হাইজিন স্পেশালিষ্ট - এইচ এ সি সি পি এনালিস্ট এবং একজন আন্তর্জাতিক মানের কুয়ালিফায়েড শেফ ছিলাম। কিন্তু এখন বাক্তিগত ছোট্ট খাটো ব্যাবসা নিয়েই আছি। হ্যাঁ, আমি লিখতে অনেক ভালবাসি। আসলে বলতে কাউকেই পারি না তো!... তাই লিখেই অব্যাক্ত অনুভুতি গুলোর বহিঃপ্রকাশ ঘটাই। আমার লেখনির প্রতি কারও কোন আপত্তি ও মন্তব্য থাকলে আমাকে নির্দ্বিধায় জানাবেন। আর আমাকে বন্ধু ভাববার চেষ্টা করলে খুবি খুশি হবো আমি। আমি এক স্বাধীনচেতা – একরোখা মানুষ। আর নিজের অনুভুতির কিম্বা মনের কথা শুনতে আমি পছন্দ করি, তাই যা খুশি তাই করি। কে কি ভাবল কে কি করল আমার এতে বিন্দু মাত্র আগ্রহ ও নেই। আর সব্বাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমি মনে করি আমার প্রত্যেকটা লেখনির প্রত্যেকটা শব্দ ও আমার জীবনের বাস্তব ঘটনা, অনুভুতি, চিন্তা চেতনা সব কিছুই সত্যি। এসব আসলে কবিতা নয়। আমার জীবনের পেইনফুল অনুভুতিগুলো, কষ্টগুলো, আনন্দ কিম্বা হাসি - কান্না - মন ভালো অথবা খারাপের অভিজ্ঞতা আর অনুভুতিগুলোই শুধু একটু কাব্যিক ও পরিচ্ছন্ন ভাবে গুছিয়ে লিখবার চেষ্টা করেছি মাত্র। বলা যায় গদ্দকবিতা। কিন্তু অনুভুতি কিম্বা অভিজ্ঞতা গুলো আমার কখনোই কারও সাথে শেয়ার করা হয়নি। হতে পারে শেয়ার করতে চেয়েও পাইনি। কষ্ট কিম্বা মন খারাপগুলো হয়তো বা শেয়ার করতে নিজেও চাইনি।



শুভকামনা