Profile Photo

mahamuda khaunOffline

  • mahamuda
  • Profile picture of mahamuda khaun

    mahamuda khaun

    • 4 years, 3 months ago

    পোড়োবাড়ির_রহস্য
    পর্ব_পাঁচ
    জমজমাট হয়ে গেছে আয়েশা ভিলা। বড় বড় দশটা স্যুটকেস নিয়ে বিদেশ থেকে এসেছে তালহার বড় চাচা। এবার সবাইকে অবাক করে দিবে বলে আগে থেকে না জানিয়ে হুট করে চলে এসেছে। প্রতিবারই আত্মীয়, প্রতিবেশী সবার জন্য কিছু না কিছু নিয়ে আসেন তিনি। তালহার বড় চাচার চার ছেলেমেয়ে। মেয়ে দুজন বড়, তারপর দুই ছেলে। বড় মেয়ে খাদিজার বিয়ে হয়ে গেছে বছরখানেক হবে। মেয়ে জামাইকেও সাথে নিয়ে এসেছেন। জামাই বাংলাদেশ বংশোদ্ভূত হলেও জন্ম আমেরিকাতে। জন্মের পর কখনও বাংলাদেশে আসা হয়নি। নিজের শেকড়ের সন্ধান কখনই নেওয়া হয়নি। তবে অদ্ভুদ টান অনুভব করত। বাংলাদেশে আসতে পেরে তাই সে খুব খুশি। বাকিদের কথা নাহয় বাদই দিলাম। তারা এমনিতেই আনন্দে আছে। সকালের দিকে এয়্যারপোর্টে পৌঁছেছে। সব আনুষ্ঠানিকতা শেষ করে বাসায় পৌঁছাতে দুপুর হয়ে যায়। খাওয়া দাওয়া আর কিছু সময় বিশ্রাম নিয়ে এখন বসেছে উপহার বিলি করতে। স্যুটকেসগুলো খুলে প্রত্যেককে ডেকে উপহার দিচ্ছে তালহার মামা আবু বাকর। তালহাকেও ডেকে পাঠিয়েছেন। তালহার খুব লজ্জা লাগে কারোর কাছ থেকে কিছু নিতে। তবুও নিতে যেতে হবে কারণ তার ডাক পড়েছেে।
    তালহা এসে বড় চাচার পাশে বসল। নাম দেখে দেখে জিনিস বের করে পাশে রাখছে আবু বাকর সাহেব। তালহাকে দেখে পাশে বসতে বলল। তারপর একরাশ ভালো লাগার হাসি দিয়ে জিজ্ঞাসা করল, বলত তোর জন্য কি এনেছি?
    জানিনা বড়চাচা।
    তা ঠিক তুই জানবিই বা কীভাবে? কিন্তু এটা বলত, তুই কি পেলে বেশী খুশি হবি?
    স্মিত হেসে তালহা বলল, তুমি যা দেবে তাই পেলেই আমি খুশি হব। উপহার মাত্রই খুশির কারণ। তা যেমনই হোক।
    তালহার দিকে তাকিয়ে মুচকি হাসলেন আবু বাকর। হাতে একটা প্যাকেট নিয়ে তালহার দিকে এগিয়ে দিয়ে বললেন,এই নে তোর উপহার।
    প্যাকেটটা হাতে নিয়ে ওখানেই খুলে ফেলল তালহা। উপহারগুলো দেখে তালহার চোখ ছানাবড়া। এগুলোতো তাদের গোয়েন্দা কাজে অনেক সহায়তা করবে। কিন্তু বড় চাচারতো জানার কথা না তারা গোয়েন্দার কাজ করছে। তাহলে কি বড় চাচা তাদের গোয়েন্দা হওয়ার খবর জেনে গেছে?
    কিরে চুপ করে বসে আছিস যে, খুশি হোসনি? ছোটকু বলল কি নাকি গোয়েন্দাগিরি শুরু করেছিস? তাইতো তোর জন্য এগুলো নিয়ে আসলাম।
    হ্যাঁ……………। অনেক খুশি হয়েছি। কিন্তু ছোট চাচা কি জানতো তুমি আসবে?
    হ্যা, শুধু ওকেই জানিয়েছিলাম।
    কিন্তু ছোট চাচ্চু আমাদের কিছু বলেনিতো!
    সবাইকে অবাক করে দিব বলে আমিই ওকে বলতে বারণ করেছিলাম। কি, কেমন অবাক করলাম?
    অনেকটাই অবাক হয়েছি, তবে খুশি হয়েছি তার থেকেও বেশি।
    এবার কিন্তু তোকে দেখে আমি অবাক হয়েছি।
    কেন বড়চাচা?
    তুই দেখতে অবিকল তোর বাবার মত হয়েছিস। দাড়ি রেখে তোকে কিছুটা তোর দাদার মতোও লাগছে। তোদের কি ভাগ্য যে তোরা ছোট থেকেই ইসলাম বুঝেছিস। সেজন্য প্রথম থেকেই দাড়ি রাখতে পারার সৌভাগ্য অর্জন করতে পেরেছিস। কিন্তু আমরা কতবার দাড়ি কাটার মত অন্যায় করেছি তার ইয়ত্তা নেই। বুয়েটে তখন আমাদের ক্লাসে মাত্র তিনজনের দাড়ি ছিল। কত তাদেরকে নিয়ে হাসি তামাশা করেছি। তখন মনে হত এরকম জংলী হয়ে মানুষ কীভাবে থাকে। আর এখন সেসব দিনের কথা মনে পড়ে শুধু চোখ ভিজে আসে। দাড়ি ছাড়া আবার পুরুষ হয় নাকি? বাদ দে সেসব কথা, তোর লেখাপড়ার কি খবর?
    এবার এস এস সি শেষ করলাম। কলেজে ভর্তি হয়েছি । এখনও ক্লাস শুরু হয়নি। তাই আপাতত ছুটির আমেজ চলছে।
    তো হঠাৎ গোয়েন্দা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিস কেন?
    নানারকম গোয়েন্দার বই পড়ে অজান্তেই নিজেকেই গোয়েন্দা ভাবা শুরু করেছি । ইচ্ছা আছে শখের গোয়েন্দা না হয়ে এই কাজের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করব। মানুষের পাশে দাড়াবো, ভালো কাজে সাহায্য করব আর মন্দ কাজে বাধা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।
    মন্দ কাজে বাধা দেয়া কিন্তু সহজ না। তবে আমার সমর্থন ও দোয়া থাকল। সাবধানে থাকিস। আর বুঝে বুঝে কাজ করবি।
    ঠিক আছে চাচা। তোমরা বিশ্রাম নাও আমি এখন আসি।
    ঠিক আছে যা, পরে কথা হবে।
    বড় চাচার কাছে থেকে বিদায় নিয়ে নিজের ঘরে গিয়ে জিনিসগুলো আবার দেখল তালহা। বাইনোকুলার, সুইচ-নাইফ, ল্যাপটপ, ছোট একটা টেপ রেকর্ডার আর একটা টর্চ লাইট। খুব কাজে লাগবে তাদের। কাজের রিপোর্ট তৈরির জন্য ল্যাপটপটা অনেক কাজে দিবে।জিনিসগুল বন্ধুদের না দেখানো পর্যন্ত তালহা শান্তি পাচ্ছেনা। মুসায়েব আর যায়িদকে অফিসে আসার জন্য ফোন করল তালহা। নয়টার মধ্যেই ওদের আসার কথা। তালহার আর তর সইছেনা। ওরা আসলে জিনিসগুলো দেখিয়ে অবাক করে দিবে ওদেরকে। তালহার দাদার আমলের ঘড়িতে ঢং ঢং করে নয়টা বাজার সংকেত দিল। তালহা আরও দশ মিনিট বন্ধুদের জন্য অপেক্ষা করে যখন অফিস থেকে বের হতে যাবে তখন হুড়মুড় করে তালহাকে ঠেলে যায়িদ আর মুসায়েব অফিসরুমে ঢুকে পড়ল।
    কপট রাগ দেখিয়ে তালহা জিজ্ঞাসা করল, এতো দেরি করলি কেন তোরা?
    দেরী হয়ে গেল। তা হঠাৎ জরুরী তলব কেন? ঘরে পা দিয়ে দুজনেই একসাথে জিজ্ঞাসা করল তালহাকে।
    আমার বড় চাচা এসেছে, বলল তালহা। আমার জন্য অনেক দরকারী জিনিস নিয়ে এসেছে। সেগুলো দেখানোর জন্য আসতে বলেছি।
    তাই! দেখিতো কি কি এনেছে?
    তালহা ওদেরকে জিনিসগুলো দেখাল।
    জিনিসগুলো হাতে নিল মুসায়েব আর যায়িদ। জিনিসগুলো দেখে খুশি হয়ে গেল দুজনে। উচ্ছাসের সাথে বলল, যাক আমাদের এখন সত্যিকার গোয়েন্দা মনে হবে।
    জিনিসগুলো দেখে যায়িদ বলল, আমারনা মাঝেমাঝে খুব বিজ্ঞানী হতে ইচ্ছা করে।
    মুসায়েব বলল, হঠাৎ বিজ্ঞানীর হওয়ার ইচ্ছা হচ্ছে কেন?
    নতুন নতুন আবিষ্কার করে তাক লাগিয়ে দিব আর মানুষ বাহাবা দিবে। ক্লাস এইটে থাকতেই আমি আইনস্টাইনের জীবনী পড়ে ফেলেছিলাম। তখন বাসার কোন জিনিস আমার জন্য ঠিক রাখা যেতনা। আবিষ্কারের নেশা পেয়ে বসেছিল। বাবার একটা পুরানো আমলের ট্রানসিস্টর ভেঙ্গে কিছু একটা করতে চেয়েছিলাম। কিন্তু ফলাফল কিছুই দাড় করাতে পারিনি। কয়েকবার এরকম করার পর হাল ছেড়ে দিয়েছি। বুঝতে পেরেছিলাম আমার দ্বারা একাজ হবেনা। তারপর আর ঐকাজে এগোইনি। আর তাছাড়া যত বিজ্ঞানীর নাম জেনেছি সবাইতো অমুসলিম। মুসলিম হিসাবে আমাদেরও এসব কাজে এগিয়ে আসা উচিৎ। দেখিসনা আমরা যখন প্রযুক্তির উপর নির্ভর করি ইসলামবিদ্বেষীরা কেমন ঠাট্টা-বিদ্রূপ করে।
    তালহা বলল, সবার একই কাজ করতে হবে কেন? কিছু মানুষ বিজ্ঞান নিয়ে অনেক জ্ঞানগর্ভ কথা বলে। তারা মুসলিমদের নিয়ে ঠাট্টা করে, অজ্ঞ বলে। তাতে অনেক মুসলিম মন খারাপ করে। আমার কিন্তু একটুও খারাপ লাগেনা।
    একটু থেমে তালহা আবার বলল, বিজ্ঞানকে আমি এমনিভাবে পাওয়া কোন খেলতামাশা ভাবিনা। এটা আমাদের জন্য আল্লাহ্‌র দেওয়া যেমন নিয়ামত, তেমন পরীক্ষাও। আল্লাহ্‌র এই নিয়ামত তিনি যাকে দিয়ে ইচ্ছা প্রকাশ করবে তাতে আমাদের এতো শঙ্কিত হবার কিছু নেই। আমাদের দায়িত্ব হবে এসব সুবিধাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়া। আর অনেক বিজ্ঞানী বিজ্ঞানচর্চা করতে গিয়ে মুসলিম হয়ে গেছে সে খবর আমাদের নিশ্চয় অজানা নয়।
    মুসায়েব বলল, তারমানে কি দাড়াল? বিজ্ঞান এখন শুধু অমুসলিমদের নয়, মুসলিমদেরও সম্পদ।
    যায়িদ বলল, তাইতো! এভাবেতো কখনো ভাবিনি।
    ভাবিসনি তবে এখন থেকে ভাববি। মুসলিমদের হীনমন্যতা আর জ্ঞানের অভাবের কারণেই অন্যরা তাদের অবজ্ঞা করতে সাহস পায়। এসব বাদ দে, আসল কথায় আসা যাক। আমরা আবার নলডাঙ্গায় যেতে চাই। ছোট মামা কালকে আসবে। বৃহস্পতিবার আমাদের নিয়ে যাবে।
    আমি যাবনা। মুসায়েব বলল।
    যাবিনা মানে কি? এই না বললি আমাদের পাক্কা গোয়েন্দা মনে হচ্ছে। কোন কথা না, বৃহস্পতিবার সকালে আমার বাসায় হাজির দেখতে চাই।
    আমাদের ওখানে গিয়ে কোন লাভ হবেনা।
    লাভ হবেনা কেন?
    মুসায়েব কোন উত্তর না দিয়ে তালহার দিকে একটা কাগজ এগিয়ে দিল।
    কি এটা, অবাকের সুরে জিজ্ঞাসা করল তালহা।
    আজকের পত্রিকার একটা অংশ, পড়েই দ্যাখ কি লেখা আছে?
    কাগজটা নিজের সামনে তুলে ধরল তালহা। চমকে বলল,। আরে এতো দেখছি শান্ত কুটির নিয়ে বিজ্ঞাপন।
    শুধু বিজ্ঞাপন দেখেই এতো অবাক, ভেতরে পড়লে না জানি কি করবি।
    মুসায়েবের কথায় পাত্তা না দিয়ে তালহা বিজ্ঞাপনটা পড়া শুরু করে,
    ‘দীর্ঘদিন পর গত মঙ্গলবার শান্তকুটিরে তিনজন কিশোরকে ঢুকতে এবং বের হতে দেখা গেছে। দীর্ঘদিন মালিকবিহীন পড়ে থাকা পরিত্যক্ত এই বাড়িটার প্রতি সরকারের নজর অনেক আগেই পড়েছে। নানাভাবে বাড়িটা হস্তগত করতে চাইলেও বারবারই সরকারের নিয়োযিত গোয়েন্দাবাহিনী ব্যর্থতার পরিচয় দিয়েছে। এর আগেও বিভিন্ন বেসরকারী সংস্থা বাড়িটা দখলের চেষ্টা করলেও এত বছরেও সফলতার মুখ দেখতে পারেনি কেউ। মনে হচ্ছে বাড়িটার উপর আবার কুনজর পড়েছে। এতবড় একটা জায়গা সরকার কোনভাবেই হারাতে চায়না। বাড়িটা উদ্ধারের জন্য সরকার এবার নামকরা গোয়েন্দা সংস্থা ‘ সিকিউরিটি ইনটেলিজেন্স সংস্থা’ কে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী মাস থেকে তারা পুরাদমে কাজ শুরু করেবে’।
    এতক্ষণ জোরে জোরে বিজ্ঞপ্তিটা পড়ে দম নিল তালহা। তারপর দুই বন্ধুর উদ্দেশে বলল, আর দেরি করা যাবেনা। খুব দ্রুতই ওখানে যেতে হবে আমাদেরকে।
    এতোকিছু জানার পরেও তোর ওখানে যাওয়ার শখ আছে? আমার কোন শখ নেই। আমি এই ব্যাপারে ভীষণ ভীতু। এসব করতে গিয়ে সরকারের গোয়েন্দা সংস্থার খপ্পরে পড়ে জেলের ভাজ খেতে হয় কি ন কে জানে।
    মুসলিমদের এতো ভীতু হলে চলবে? মুসিলিমদের ইতিহাস পড়ে দ্যাখ। দেখবি তারাই সব থেকে সাহসী জাতি।
    আমি জানি ওসব।
    তাহলে আর কোন কথা নয়। বৃহস্পতিবারেই আমরা যচ্ছি। কি যাবিনা?
    কিছুক্ষণ চুপথেকে মুসায়েব বলল, ঠিক আছে আমি যাব ইনশাআল্লাহ্‌।
    তাহলে বৃহস্পতিবার আমরা যাচ্ছি?
    হ্যা ইনশাআল্লাহ্‌, বলল যায়িদ। তাহলে এবার আমরা বাসায় গিয়ে যাওয়ার প্রস্তুতি নেই। তালহার বাসা থেকে তারা বিদায় নিয়ে নিজের বাসার উদ্যেশে বেরিয়ে গেল।

    চলবে

    7
    5 Comments
Skip to toolbar