Profile Photo

বিপুল চন্দ্র রায়Offline

  • প্রিয়তমা
    বিপুল চন্দ্র রায়
    আমি-
    স্বপ্ন দেখছি
    নীল খামে চিঠি লিখে
    রাস্তার মোড়ে দাড়িয়ে
    এক গুচ্ছ গোলাপ হাতে
    আমার সন্ধানে রোজ করো অপেক্ষা।
    আমি-
    স্বপ্ন দেখেছি
    চুল উড়িয়ে -লাল টিপ- নীল চুড়ি –
    নীল শাড়ি পড়ে এসো,
    আমার কাছে,এসে বলো,
    আমি ভালোবাসি তোমাকে।
    কিন্তু আমি –
    স্বপ্ন দেখছি
    তুমি আমার বৌ হবে
    তোমার আমার হবে যৌথ জীবন
    কুঁড়েঘর রব এক সঙ্গে –
    জীবন মরণে সারা জনম।
    কিন্তু আমি –
    স্বপ্ন দেখছি
    স্বপ্নতো স্বপ্ন -ই হয়,নয় যে বাস্তব,
    তবুও খোলা চোখে বাস্তবে আজ বলছি,
    আমি ভালো বাসি তোমাকে,সত্যি !
    প্রিয়তমা!

    8
    4 Comments
Skip to toolbar