Profile Photo

MD. Rafiul Islam SharupOffline

  • Rafiul-Islam-Sharup
  • Profile picture of MD. Rafiul Islam Sharup

    MD. Rafiul Islam Sharup

    3 years, 10 months ago

    _সাদা চুল _
    রাত পেরিয়ে ভোর হওয়ার সাথে সাথে রেজওয়ান চলল তার গবাদিপশুদের নিয়ে বিস্তীর্ণ চরণবাগের মাঠে। এটা তার প্রতিদিনের অতি প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে একটি।
    তার বাড়ি ছিল চৌশিনপুর গ্রামের একদম পূর্ব-দক্ষিণ কোণে। রুহুদের বিশাল বাঁশ বাগান পার করলেই কাংক্ষিত সেই মাঠটি।তাই তার বেশি পথ অতিক্রম করতে হয় না মাঠটিতে যেতে।সে যতই অসুস্থ হোক না কেন তার প্রতিদিন সেখানে যেতেই হবে।মাঠটির পূর্ব কোণের প্রায় বেশিরভাগ জায়গা জুড়েই থাকত তার গবাদিপশুর দল।
    সকালের নাস্তা নিজ হাতে বানিয়ে একটা পুটলি আকারে মাথায় নিয়ে সেটি বহন করে মাঠ পর্যন্ত নিয়ে যেত।তার পরিবারের সবাই ইহকাল ত্যাগ করায় তার বাড়িতে ফেরার বিশেষ কোনো তাগিদ ছিল না।সারাটাদিন সে ওই মাঠেই কাটাতো।আবার দুপুরের খাবারের সময় হলে সে আবার বাড়িতে ফিরে খাবারের ব্যাবস্থা করত।তারপর আবার সেই মাঠেই ফিরে যেত।মাঠ যেন তার সব থেকে পরিচিত বন্ধুতে পরিণত হয়েছিল, কিন্তু এই বন্ধু ছিল নির্জীব।তাকে একাই বন্ধুত্বের কর্তব্য পালন করতে হয়, অন্যপক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায় না।অবশ্য উত্তর না পাওয়াটাই হয়তো তার জন্য কাঙ্ক্ষিত ছিল।
    লোকে বলে,“নির্জীব বন্ধু বানিয়েছ যে রেজওয়ান?এই বন্ধু কি তোমার কোনো কাজে আসবে?”
    সে তাদের কথা গুরুত্ব দেয় না। তার মতে, বন্ধুরা তো কাজের জন্য নয়, বরং বন্ধুরা হলো আত্মিক মনশান্তির জায়গা।রেজওয়ানের ঘরে এতোটুকুও মন বসে না।যখনই সময় পায় সে দৌড়ে চলে যায় মাঠে তার স্থান করে নিতে।
    এরকমই একদিন সে মাঠের উদ্দেশ্য বাড়ি থেকে বের হলো। কিন্তু সে ভালোভাবে হাঁটতে পারছিল না,অসুস্থ বোধ করছিল।কিন্তু তার বিশ্বাস ছিল যে মাঠের ছায়া পেলে সে ভালো হয়ে যাবে।কিন্তু কারোর ভালো থাকা আর খারাপ থাকা তো কেই নিজেই নিয়ন্ত্রণ করতে পারেনা।সে মাঠে পৌঁছাতেই মাটিতে গড়িয়ে পড়ল।মাঠে অবস্থানরত কিশোররা মিলে তাকে নদীর পাড়ে মাথায় পানি দিতে নিয়ে গেল।পানি দেয়ার পর সে যখন চোখ খুলল সে দেখতে পেল তার চুলগুলো সব সাদা হয়ে গেছে,সে বুঝতেই পারে না কখন তার জীবনের এতগুলো বছর কিভাবে কেটে গেল।সে আবার ফিরে যেতে চায় তার জীবনের সোনালি খণ্ডে।কিন্তু সেটা ছিল নিতান্তই অসম্ভব।

    5
    4 Comments
    • খুব সুন্দর ! হালকা যেন এবসার্ডীটির ছোঁয়া। চুল সাদা হয়ে গেল, সময় পার হয়ে গেল, কিন্তু কিভাবে হলো – সেটার ব্যাখ্যা নাই। বরং এটাই যেন স্বাভাবিক একটা ঘটনা। এখানেই যেন মজা …

    • অসাধারণ গল্প! গল্পটা ছোট হলেও অনেক গভীর ভাবনা লুকিয়ে আছে। যেমনটা লেখকবন্ধু ভাস্কর বলেছে। এছাড়াও আমার কাছে বন্ধুত্বের সংজ্ঞাটা খুব ভালো লেগেছে। শুভেচ্ছা নেবেন গল্পকার! আশা করি আরো পড়তে পাব।

    • কালো যদি মন্দ তবে, কেশ পাঁকিলে কান্দো কেনে! অভিনন্দন।

Friends

Profile Photo
Jannatun-Ferdaus
@jannatun-ferdaus
Profile Photo
Asma Akter
@asmaakter
Profile Photo
KhalidHasan
@khalidhasan
Profile Photo
Tanzila kham
@tanzilakhan
Profile Photo
Falguni Das
@falguni
Profile Photo
Faruque Ahmed
@faruque7
Profile Photo
Aayat Afra
@aayatafra
Skip to toolbar