-
আগে চলো মানুষ হই।
সাতমাইলের বটতলায়
রাম-রহিম মেতে ওঠে আড্ডায়
নানারকম গান আর মাঝে সাঝে
হুক্কা টেনে হারিয়ে যায় নেশার মাঝেঅজিতবাবু ইলিশ কিনে বাড়ী ফেরার পথে
দাওয়াত দিয়ে যায় সেলিমকে মুড়ি ঘন্টকের
মাঠে গ্রামের বালিকারা বকুলের মালা গাঁথে
টং টং বাজে মন্দিরের ঘন্টা, সুর ভাসে আজানের।হঠাৎ করেই সুখের হাওয়া উল্টো দিকে বইছে
মনুষত্ব ছেড়ে মানুষ এখন হিংসের নাও বাইছে
হাজারো বছরের সম্পৃতির এ মহান দেশে
ষড়যন্ত্রের কাছে একতার শক্তি পরাজিত অবশেষে?আজ ভাটিয়ালি সুরের যেমন অভাব
বদলে গেছে তেমন করে মানুষের স্বভাব
সুখ দুঃখের আদান প্রদান করতে কেউ বসেনা
কাছের প্রতিবেশীকেও যেন আজ কেউ চেনেনা।যান্ত্রিক মানুষগুলো অজানার পেছনে
ছুটে চলছে নির্বোধের মত এখানে সেখানে
অদৃশ্য শক্তি হিংসা ছড়ায় ধর্মের নামে
মনুষত্ব ও সহিষ্ঞুতা বিক্রি হয় স্বল্প দামে।ভুলে যেওনা রাম রহিমের রক্ত এখনও লাল
চলছে এখন ধর্মীয় বিভাজনের সুদূরপ্রশারী চাল
ক্ষমতার লোভে একে অপরকে বিপক্ষে করায়ে দাড়
মসনদে গিয়ে জনতার রক্ত পান করে বারবার।রাম-রহিমের পেটের ক্ষুধা এখনও নিবারন হয়নি
অর্থাভাবে দুঃখী পিতা মেয়েকে বিয়ে দিতে পারেনি
অভাব-কষ্ট হিন্দু-মুসলিম বা জাত-পাত দেখে আসেনা
তবু এখনও বিভেদ ছেড়ে মানুষ হতে কেউ পারেনা।সাতমাইলের বটতলা এখনও আছে রাম-রহিম আজ কই?
সব বিভাজনের চক্রান্ত রুখে দিয়ে আগে চলো মানুষ হই![It’s a message … if you think it sounds like a poem and you loved it then you are also requested to understand the depth of the message and convey it to others. No tolerance for the hate mongers!]
1 Comment

ঠিকানাহীন অরণ্য -
লেখক
আমি স্বত্মা সম্বলিত আত্মাবাহক মানুষ
কষ্ট চাষ করে শব্দ ভেদ করে সাহিত্য রস বের করা আমার কাজ
প্রেম আমার ধর্ম, ন্যায়বিচারের কথা আমার যুদ্ধ
আমি চোখের ভেতর সাগর চষি উম্মাদ উম্মত্য হয়ে
জাগতিকতার যান্ত্রিকতা কি করবে আমায় নিয়ে?
আমি ভবঘুরে, আনমনে, বণ্য এক অরণ্য---
Friends
Md.Khaladur Rahman (অনল)
@wanol
পরিমল রায়
@parimal-roy
Rejwana Khan
@rejwana-khan
Shovan Khan Sabuz
@methopath
মাহ্দী সাকিব
@mahdi-sakib
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
ইফতিশা খানম
@eftishakhanam
Reazul Kabir
@reazul-kabir


সুন্দর