Profile Photo

আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনOffline

  • Akteruzzaman
  • “আপনজনকে দূরে রাখা অনেক বড় কষ্ট”
    আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীন

    আপনজনকে দূরে রাখা অনেক বড় কষ্ট
    বাহির থেকে সবাই কি তাঁর
    বুঝে সব স্পষ্ট ?
    কোলে পিঠে মানুষ করে পাশে পাশে রেখে
    দেখা শোনা ভাল মন্দ
    সব রেখেছি দেখে ।
    হাঁসি মুখে বিদায় জানায় শাসন বারন কত
    বুকের ভিতর চোখ দেখেনি
    কান্না ছিল কত ।
    একজনকে বিদায় দিয়ে সবাই করে উপুস
    এত বেশি ভালবাসা
    সেটাও কি দোষ ?
    এত সব কষ্টের কারন ভাল রাখার জন্য
    আপন মানুষ গুনী হোক
    জীবন হোক তাঁর ধন্য ।

    5
    1 Comment
Skip to toolbar