Profile Photo

Abu Saleh Mohammad Hasanujjaman AdilOffline

  • Abu-Saleh-Mohammad-Hasanujjaman
  • Profile picture of Abu Saleh Mohammad Hasanujjaman Adil

    Abu Saleh Mohammad Hasanujjaman Adil

    3 years, 10 months ago

    নিশাচর
    হাসানুজ্জামান আদিল

    সে এক ভাবলেশহীনের গল্প।
    যার জীবনে সময় সীমাহীন,
    যার জীবনে আঁধারেরা রঙিন।
    যার হস্তে বাঁধা সহস্র আবেগ,
    আর মস্তক খানা পুরোটাই উদাসীন।

    সে এক লেখকের গল্প,
    যার লেখনিতে ফুটে চিত্র
    তবে নিজ ব্যাপারে জানায় অল্প।
    তার সময় থাকে অফুরন্ত,
    কাগজে তরবারি চালায় অল্প-সল্প।

    তার মনুষ্যকূলের প্রাণপ্রিয়রা,
    তার সুসময়ে থাকা প্রতিবেশীরা,
    তার অট্টহাসির নিত্য সঙ্গীরা,
    তার জন্মান্তরের শুভাকাঙ্ক্ষীরা,
    সবাইরে ছাড়ি কেনো একা একা,
    নির্ঘুম রাতে কোন দুঃখে কবিতা লেখা?

    তার চায়ের কাপে ঝড় তোলা সঙ্গীরা,
    তার রাত জেগে গল্প করা যতসব বন্ধুরা,
    তার মন খারাপে বেজে উঠা গানেরা,
    তার সাথে ছন্দ মেলানো বৃষ্টির ফোটারা।
    কেনো সব পড়ে অতল তন্দ্রায়,
    কেনো আজি,
    এই ক্ষণে সব পর?
    কেনো মিছেমিছি এই তিমির রাতে,
    একা বসে,
    কাব্য লিখে নিশাচর?

    রাতঃ ২ টা
    ০২/০৭/২০২২

    6
    1 Comment

Friends

Profile Photo
Eunus-Hossain-Mantu
@eunus-hossain-mantu
Profile Photo
Raya
@khandker-raya-shafia
Profile Photo
A-K.-Niloy
@a-k-niloy
Profile Photo
Mohammed-Habibullah
@mohammed-habibullah
Profile Photo
Nazrul Islam Shakib
@nazrulislamshakib
Profile Photo
Ahnaf-Akif
@ahnaf-akif
Profile Photo
S.M ASFI RAHMAN
@ridi56
Skip to toolbar