Profile Photo

মৌসুমী আহমেদOffline

  • Moushumi-Ahmed
  • Profile picture of মৌসুমী আহমেদ

    মৌসুমী আহমেদ

    • 4 years, 3 months ago

    (রম্য কবিতা)
    Edging (!) গ্রেসফুলি

    কপালের horizon পিছিয়ে গেছে
    পাল্টেছে চোয়ালের edge
    dynamic না হয়ে সেটা
    এখন এক আলুথালু curve ~
    চাউনিতে আপোষের monotony
    আগেকার উচাটন focus অপসৃত ।
    ত্বকে dark spot এর composition
    সেখানেই জমকালো hierarchy !
    জানি স-বই বয়সের রূপ
    শুধু selfie-তে তা-তো নয় —
    হরমোনের সুনামীতে মন আর মগজেরও জলবায়ু পাল্টাচ্ছে !
    একদিন রোদ যদি, পরদিন মেঘ
    পার্টনার, বান্ধবী, আত্মজা, চাপ সামলাচ্ছে।
    space না depth খুঁজি কে বলে দেবে
    বোধের landscape জুড়ে তুমুল chaos.
    smart phone এ আন-স্মার্ট
    দিশেহারা আংগুল
    Reflex ঢিমে-তালা
    ফ্রিজ খুলে freeze হয়ে রই …… !
    __ ১০ জানুয়ারি ২০২২

    7
    4 Comments

Friends

Skip to toolbar