Profile Photo

Mohammad-Mamun-HossenOffline

  • Mohammad-Mamun-Hossen
  • Profile picture of Mohammad-Mamun-Hossen

    Mohammad-Mamun-Hossen

    3 years, 10 months ago

    ঐ পাড়

    নিশার আধারে কেটেছে প্রহর,
    ঘটেছে রবির আগমন।
    পেরিয়ে গিয়েছে আলোর শহর,
    তাও জাগিয়া ওঠেনি মন।

    এই পাড়ের ভোগ-বিলাসে,
    আজো তুমি মত্ত।
    ঐ পাড়ের হিসাব কষে
    কখনো হওনি ব্যস্ত।

    যখন তুমি সাড়া দেবে,
    অদৃশ্য এক ডাকে।
    স্বীয় পদ খচিত চিহ্নটি ও-
    থাকবে না এ পাড়ের কোন বাঁকে।

    খোদার রাহে পড় লুঠিয়ে,
    এই পাড় তো নগন্য।
    ঐ পাড়ে তিনি নিবেন উঠিয়ে,
    তাই কর সদাই তাহার মান্য।

    মুহাম্মদ মামুন হোসেন
    শিক্ষার্থী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল, চট্টগ্রাম

    4
    6 Comments
Skip to toolbar