-
স্মৃতিশক্তির পতন।
=============================
হাতী এখন প্রায় বৃদ্ধ,
অবেলায় চুল পাকিয়ে সিদ্ধ,
ব্যক্তিত্বের মুখোশ পরে বসে আছে,
জীবন তবে সমৃদ্ধ।যে হাতীর গর্ব ছিল,
স্মরন শক্তির দাপট ছিল।
এখন কেবলই চিন্তা হাতীর,
এমনও কি ঘটেছিলো??কখন? কবে? কোন সালে?
দুঃখ সুখের কোন তালে?
আরে,,,,,ঐযে নদীর মাছ জালে,
তুই ধরেছিলি সাজ কালে.আমি!!!!!!!! বলে মাথা চুলকায় হাতী,
নদীর জলে মাছ ধরেছিলাম আমরা সঙ্গী সাথি??উদাস হাতী ব্যর্থ চেষ্টায় অতীত শুধু ঘাটে,
কোথাও কোন গল্প নেই, সবটুকুই ঘোলাটে।কে নিয়েছে অর্থকড়ি, কে নিয়েছে মান,
হাতীর এখন শুন্য মাথা, শুন্য অভিমান।তবে গল্প ভোলা হাতীর কিন্তু মানুষ থাকে মনে।
মনের মানুষ মনেই আছে, গল্প গুলো বনে।ভুলে যাওয়া অতীত গুলো অভিমানের দাশ,
হাতীর এখন মনে শুধু মন-মানুষের বাস।তুচ্ছ মনের অতীত ছিল,
মুর্খ মাথায় বিষাদ ছিল,
শতশত রাগ অভিমান করত হৃদয় যতন,
আর অভিমানের মৃত্যু ঘটায়…………স্মৃতিশক্তির পতন।4 Comments

Tanvir Alam Hira
পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂
শেষ কাতারে দাঁড়িয়ে আছি।
সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,
তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।
দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।
শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,
জীবন ও শেষ।
Friends
Surja Mohon Ray
@surja1916017
Meghdipe (মেঘদ্বীপ)
@meghdipe
Shoriful Shoron
@shoriful-shoron
Prithvi-Sarker
@prithvi-sarker
আশফাকুল আউয়াল হিমেল
@ashfaqulawalhimel
মুজাদ্দিদ
@mk4u
তিমিরে আসক্ত
@mp3010
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Md. Nasim Hossain
@nasim3080



বরাবরের মতই খুব ভালো লাগলো কবিপ্রিয়! ভালোবাসা নেবেন!