Profile Photo

আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনOffline

  • Akteruzzaman
  • “আইএমএফ এর ভয়”
    আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীন

    জ্বালানী তেলের দাম বাড়াল
    আইএমএফের ভয়ে
    এখন আর কেউ ভাবতে চায়না
    জনগণকে নিয়ে ।
    সুখ শান্তি ঘুষ দুর্নীতিতে
    অনেক অর্থের দরকার
    সেটা পেতে জনগণের
    হোকনা হাকাকার ।
    জনগণকে পায়ে দললেও
    চাই আইএমএফ ঋণ
    তাতেই নেতা প্রশাসনের
    কাটবে ভাল দিন ।
    এমনি করে বাড়িয়ে দাও
    সব কিছুরই মুল্য
    রাজনীতি আর প্রশাসনের
    হয় কি কোন তুল্য ?
    মরে বেঁচে আমরা আছি
    থাকবো আয়ুস্কাল
    রাজনীতি আর প্রশাসনের
    হয়ে যে জঞ্জাল ।

    6
    3 Comments
Skip to toolbar