-
কপোতাক্ষ তটে
গাজী মুহাম্মদ জাহিদ হাসানগাংচিল আজও উড়িছে হেথায় বক চরিছে দলে,
কেওড়া বনের ঝরা সে পাতায় মাকিছে কাঁদা জলে
ছুটিছে তেমন দূরের নৌকা বাতাসে বাদাম তুলে
ভাঙ্গিছে আজও উন্মাদ ঢেউ কপোতাক্ষের দুটি কুলে,
সেই ঘোলা জলে আজিকার শিশু করিতেছে কত খেলা,
মোর মন তলে বিঁধিতেছে শুধু অস্ত গিয়েছে বেলা।।ফাগুনের দিনে পাগল করা দক্ষিণ সমিরণ
ঘুড়ির মেলায় ভুলেই যেতাম মর্ধাণ্য আহারণ,
তখন যদি ছড়ি হাতে করে ছুটিয়া আসিত মা
হরগোজা বনে লুকিয়ে দিতাম আপনার সোনা গাঁ।
কেওড়া পাতার নৌকা খানি ভাসিয়ে দিতাম তীরে-
কোন বিদেশে ভীড়তো সেদিন হইনি দেখা ফিরে।।আষেঁঢ়ের সেই ডুবুডুবু জলে কলার ভেলা চড়ে-
একুলে ওকুলে মিছে খেলা ছলে যেতাম বেয়ে তড়ে
অথই জলে ডুবোডুবি করে দু’চোখ বানিয়ে লাল
বাড়ি এসে পরে মায়ের কাছে শুনেছি কত না গাল,
ছোট্ট এ চরে কত বুনো হাঁস এসে করিতো খেলা
কেবলই অন্তরে বিঁধিতেছে শুধু অস্ত গিয়েছে বেলাশরৎ এলে পরে ছোট্ট এ চরে শুভ্র কাশিফুলে
উলসা হাওয়া উর্মি হয়ে উঠতো দুলে দুলে
তারই এক ধারে যত্ন করে গড়েছি কাঁদার ঘর
কখনো আবার জোয়ার জলে ভাসিয়ে দিতো চর
কাতরে কেঁদে বলেছি কত ওরে সর্বনাশা জল
যত্নে গড়া ঘরখানি মোর ভেঙ্গেছিস কেন বল।পৌষের প্রভাতে হিমেল হাওয়া শিশির ভেজা চরে
পূবালী ঊষায় সোনায় ছাওয়া উলাঙ্গ রবিকরে
তুষার কণা হীরার মত ঝিলিক মারিত ঘাসে
কচুর পাতায় ধরেছি তারে কত না অভিলাষে-
কখনো আবার আগুন জেলে খেলেছি সাজাল খেলা
কেন তবে আর নেই সেই দিন অস্ত গিয়েছে বেলা।।গাজী মুহাম্মদ জাহিদ হাসান
আশাশুনি, সাতক্ষীরা
018747454245 Comments
Friends
Farhana Yeasmin
@farhanajust-edu-bd
আনিছুল ইসলাম বিপ্লব
@anis209307
জাহিদসিরাজ
@jahidsiraz
Dipankar Shuva
@dipu42dramagmail-com
Md. Arif Hossain
@arifhossain
আকরাম খান
@akram_khan
Abdur Rahim
@tushar-2
রাহেনা বেগম
@rahena-begum
UTTAM KUMAR BISWAS
@uttamk


কপোতাক্ষের তটে এখন শকুনের ঘর। অভিনন্দন।