Profile Photo

Anik UddinOffline

  • Anik123@uddin
  • Profile picture of Anik Uddin

    Anik Uddin

    3 years, 10 months ago

    হৃদয়ের খুন
    অনিক উদ্দিন

    তুমি ভুলেছো আমাকে তাই সত্য হোক
    তাই তোমার দেউলে জ্বলেছে আঁধারে আলোক।
    দেবতা তোমার প্রণতি করেছে গ্রহণ অবশেষে,
    তাই আমার অঞ্জলি বেদী অশ্রুতে গেছে ভেসে।
    প্রিয় যে দু চোখে দিয়েছিলে স্বপ্ন বিভোর,
    ভুল কি ছিলো তা না দুঃস্বপ্নের আঁচর?

    আজো বুঝি নি, আজো বুঝি নি সেদিন সন্ধ্যায়
    ক্ষীণ দীপালি আলোকে কাজল ধুয়েছিল সলিল বন্যায়
    কার তরে, কি অভিমানে চোখ দুটি করেছিলে আড়াল
    অন্ধকারে। অভাজন আমি, আমার উত্তাল
    প্রেম সাগরের ঢেউ বুঝি ছুঁয়েছিলো তোমার তরীকে,
    ডুবে কি যাবে অতল অশান্ত সাগরের বুকে
    এই ভয় ছিলো মনে মনে। তাই বুঝি কেঁপেছিলো আঁখি,
    অশ্রুভাঙা কন্ঠে গেয়েছিলে গান। বিদায়ের রাঁখি
    বেঁধেছিলে তোমার আমার হৃদয়ের বন্ধনে।
    আজ তার আর কিছু কি নাই মনে?

    কোনো স্মৃতির পৃষ্ঠা বাতাসে ভুল করে ওড়ে নাকো
    অচেতন মনে? খুঁজে দেখো কি কোথায় এখনো
    কেউ আঁধারে আকাশের নক্ষত্র দেখে ভাবে
    সেও বুঝি এমনি আঁধারে চেয়ে আছে এভাবে?
    না, না, ভুল সবই ভুল। পৃথিবীর এ প্রান্তে
    যে সংকীর্ণ জীবন তা ফেলেনি দাগ তোমার হাসিতে।

    তুমি অটুট, জীবনের বিস্তৃর্ন টলমল জলরাশি মাঝে
    নিত্য ভেসে চলেছো দ্বীধাহীন সুবর্ণ উষসীর সাঝে।
    কোথা থেকে কোথায় চলেছে তোমার তরী কার তরে,
    বন্ধু দেখো নি একবার ফিরে কোন বন্দী শিবিরে,
    একখানি শ্বেতশুভ্র পালের আশায় নিত্য বালুচরে
    একাকী আগুন জ্বালিয়ে জীবনের সীমাহীন সাগরে
    পাড়ি দিতে বসে আছে। তুমি আগুন দেখো নি,
    দেখেছো ধোঁয়া ঢাকা দুরত্বের অনিশ্চয়তার অবনি।

    নিস্প্রান পাষাণ দেবী, পলকহীন অশ্রুহীন ওই চোখ,
    যারে ভালোবেসে আমি নিভিয়েছি দীপালি আলোক
    গভীর অন্ধকারে। কেবলই অনন্ত দুরাশা,
    হৃদয়ের অভ্যন্তরে কুহকের মত ভেসে আসা
    আকুতি গুলি দীর্ঘ মরুভূমির মাঝে তপ্ত অরুণ ,
    যার বহ্নি নিঃশ্বাসে আরো তপ্ত হয়ে যায় হৃদয়ের খুন।

    10
    4 Comments
Skip to toolbar