Profile Photo

SomaOffline

  • Profile picture of Soma

    Soma

    3 years, 10 months ago

    সন্ধিক্ষণ
    সোমা

    হৃদয় মাঝারে তুমি ছিলে
    তুমি চিনতে পারলেনা আমায়।।
    বুকের নিগূঢ় যন্ত্রণা লুকিয়ে
    হাস্যোজ্জ্বল নয়নে সম্ভাষণ জানিয়েছি
    তোমার অবহেলাকে
    তুমি বুঝতে পারলেনা আমায়।।
    কী আমার শূন্যতা বা অক্ষমতা
    যে পলে পলে আমায় ক্ষত- বিক্ষত করলে
    তুমি জানতে চাইলে না আমায়।।
    প্রতি মুহূর্তে রক্ত ক্ষরণ হয়েছে
    ভালো লাগার, ভালোবাসার
    হাজারো প্রশ্নের ভিড়ে উত্তর খুঁজেছি
    নিজেকে সান্ত্বনা দিয়েছি কেন?
    তুমি উত্তর দিলেনা আমায়।।
    তবে কী আমি ব্যর্থ হয়েছি
    অনুক্ত উত্তর আবার প্রশ্ন হয়ে সম্মুখীন হয়েছে
    সন্ধিক্ষণে
    যেখানে অবহেলার কাছে
    ভালবাসার পরাজয় হয়েছে বারবার
    তুমি হারিয়ে দিলে আমায়।।

    11
    8 Comments
Skip to toolbar