-
বড্ড অভিমান
তনু: যা মনে আসে, যা করতে মন চায় তা কেন সবসময় করা যায় না?
যা আমার জন্য না তার প্রতিই বা আমার ভালোবাসা জন্মে কেন?
যে আমার জন্য না তার প্রতি আমার সবচেয়ে দূর্বলতা কেন?
কাউকে চুপি চুপি নিজের অজান্তেই অনেক বেশি ভালোবেসে ফেলতে পারি কিন্তু তাকে কেন একটুখানি বলতে পারি না?
হ্যা পৃথিবীর শক্তি তো নির্দিষ্ট তাইলে আমার ভালোবাসা যার জন্য সে কেন কিছু বুঝতে পারেনা?
সবসময় কেন যাকে ভালোবাসতেছি তাকে সেটা মুখে বলে বোঝানো লাগবে? কেন সে কিছুই বুঝতে পারে না? নাকি পারে?
মানুষ কেন অনিশ্চয়তায় বাঁচতে পারে না? বা বাঁচতে চায় না কেন?
যাকে পাই ই নাই কখনো তবে তাও কেন তাকে হারানোর ভয়?
শুধু কি বন্ধু হয়ে কাটিয়ে দিতে পারবো না জীবন? জানি আমি পারবো, জীবন খুবই ছোট। আর কীভাবে কাটাবো তাকে ছাড়া তাও জানি।হ্যা আমি দম বন্ধ করে তোমাকে ভালোবেসে যাচ্ছি। আফসোস নাই কোনো যদি তুমি কোনোদিন সেটা না বোঝ। তোমার আমার অনেক দূরত্ব। সূর্য আর চাঁদের মতো।দূর থেকে তোমার যে আলোটুকু পাই তা দিয়েই নিজেকে আলোকিত করার চেষ্টা করছি। না হয় এমন দূরেই থেকে যাবো বাকী পুরোটা সময়।
তবে হয়তো ভালোবাসবো তোমায় বাকী পুরোটা সময়। হয়তো এভাবেই কখনো হারিয়েও যাবো।
অনেকগুলো কেন এর উত্তর তোমাকে ঘিরে। হয়তো উত্তরগুলো ও কখনো জানা হবেনা৷ তবে স্বীকার করে নিচ্ছি এখন সত্যিই ভালোবেসে ফেলেছি তোমায়। অনেক সময় নিয়েছি ভেবেছি হয়তো একসময় এমনটা আর মনে হবে না৷ কিন্তু দিনে দিনে আরো অনেক বেশি বেড়ে যাচ্ছে আর পারতেছি না। জড়িয়ে যাচ্ছি জালে অনেক বেশি জটিলভাবে।
এক নিঃশ্বাসে বলে থামলো তনু।
অভ্র:বোকা একটা, ভালোবাসাটা ও ঠিকমতো প্রকাশ করতে পারো না। আসলেই কিছু হবে না তোমার দ্বারা।(চলবে…..)
8 Comments
Friends
MahidMahmud
@mahidmahmud
Mohammed-Habibullah
@mohammed-habibullah
Rayan Nazim Uddin
@rayannazimwritings
MuhammadMusa
@muhammadmusa
Foyzur Khan
@foyzur-khan
Drako Shajib
@drako
kumvakarnaghumacche
@kumvakarnaghumacche
Nazrul Islam Shakib
@nazrulislamshakib
Moinuddin
@moinuddin



মিষ্টি প্রেমের একটা গল্প পেতে চলেছি মনে হয়। অপেক্ষায় রইলাম পরের পর্বের!